কোনো হেল্প দরকার? আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp
Skip to content
NU Provisional Certificate Application Guide | National University সাময়িক সনদ (Provisional Certificate) উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

National University Provisional Certificate Application Process
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সনদ উত্তোলনের নিয়ম (National University Provisional Certificate Rules), কারা আবেদন করতে পারবেন, কেন কলেজে যায়নি, রেজাল্ট প্রকাশের কতদিন পর কলেজে যাবে, প্রয়োজনীয় কাগজপত্র, NU Provisional Certificate Online Application পদ্ধতি, Certificate Fee, সময়কাল এবং কীভাবে সনদ সংগ্রহ করবেন—সবকিছু সহজ ভাষায় জানুন। অনলাইন বা সরাসরি আবেদন, পুরাতন ব্যাচের শিক্ষার্থীদের (Old Batch) করণীয় এবং সনদ হাতে পাওয়ার পর কী করবেন—এসব প্রয়োজনীয় তথ্যও এই গাইডে দেওয়া হয়েছে।

Provisional Certificate উত্তোলনের সাধারণ নিয়ম কী?

National University Provisional Certificate বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সনদ তুলতে প্রথমে আপনি আপনার ব্যাচ ও কোর্স অনুযায়ী আবেদনের পদ্ধতি নিশ্চিত করবেন। আপনাকে প্রথমে জানতে হবে আপনার NU Certificate না পাওয়ার কারণটি কী:

  • আপনার সনদ কি নির্ধারিত সময়ে কলেজে যায়নি?
  • নাকি আপনার Improvement বা Board Challenge ছিল?
  • অথবা সার্টিফিকেট তুলেও হারিয়ে ফেলেছেন?

কারণ প্রতিটি সমস্যার জন্য ভিন্ন ভিন্ন ভাবে NU Provisional Certificate Application করতে হয়। কখনো অনলাইনে আবার কখনো অফলাইনে (সরাসরি গাজীপুর গিয়ে) আবেদন করতে হয়। কোন সমস্যার জন্য কোন ধাপ অনুসরণ করে কীভাবে আবেদন করবেন এবং কী কী Application Document প্রয়োজন, তার বিস্তারিত জানতে সম্পূর্ণ গাইডলাইনটি পড়বেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের সহায়তা নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

নির্ধারিত সময়ে কলেজে সাময়িক সনদ না গেলে কীভাবে তুলবেন?

ফাইনাল রেজাল্ট প্রকাশের পর যদি আপনার কোনো Improvement বা Board Challenge করা থাকে, তবে যথাসময়ে কলেজে Provisional Certificate ও Marksheet যায় না। সেক্ষেত্রে দুটি উপায়ে আপনি সনদ পেতে পারেন: ১) অনলাইনে আবেদন করে টাকা জমা দিয়ে, এবং ২) সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুঁজে দেখে। সরাসরি সনদ তোলার ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করবেন:

  • প্রথমে আপনি ভালোভাবে নিশ্চিত হবেন যে আপনার সনদ কলেজে আসেনি। এরপর একটি নির্ধারিত Certificate Application Form-এ আপনার তথ্যগুলো পূরণ করে আপনার কলেজের অধ্যক্ষের সুপারিশ নেবেন।
  • তারপর সেই আবেদন ফরমের মূল কপি, রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ফাইনাল বর্ষের প্রবেশপত্রের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের (যদি থাকে) মূল কপি নিয়ে সরাসরি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবেন।
  • সেখানে গিয়ে সনদ শাখার ৪র্থ তলায় ৪০১ নম্বর রুমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে ডকুমেন্টস জমা দেবেন।
  • তিনি ডকুমেন্ট যাচাই অনুমতি দিলে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে একই ভবনের ২য় তলায় ২১১ নম্বর রুমে যাবেন।

সেখানে আপনার NU Provisional Certificate Print করা আছে কি না খুঁজে দেখা হবে। যদি প্রিন্ট করা থাকে তাহলে সাথে সাথেই আপনাকে দেওয়া হবে, আর প্রিন্ট করা না থাকলে বিকল্প রাস্তা মানে অনলাইনে আবেদন করে তুলতে হবে। আবেদন ফরম ডাউনলোড করুন

NU Provisional Certificate Online Application কীভাবে করবেন?

NU Certificate উত্তোলনের এই প্রক্রিয়াটি আপনি ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন। সঠিকভাবে অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করবেন:

  • প্রথমে আপনাকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ভালোভাবে স্ক্যান করে নিতে হবে এবং প্রতিটি ফাইল ২ মেগাবাইটের (2MB) নিচে রেখে PDF ফরম্যাটে সেভ করবেন।
  • এরপর NU Student Portal-এ প্রোফাইল তৈরি করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
  • আপনার যদি Board Challenge বা Improvement থাকে, তবে ‘Examination Service’ অপশন থেকে ‘Certificate Provisional (Improvement)’ সিলেক্ট করবেন।
  • তারপর একটি National University Certificate Application ফরম দেখতে পাবেন, সেখানে (⁕) মার্ক করা ঘরগুলো সঠিকভাবে পূরণ করবেন।
  • এরপর নিচে প্রয়োজনীয় ফাইল আপলোড করার অপশন থেকে সব স্ক্যান করা ফাইল একসাথে মার্জ করে একটি PDF বানিয়ে ডানপাশের ‘Choose File’ বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন (আপনি চাইলে একটি একটি করেও আপলোড দিতে পারবেন)।
  • সঠিকভাবে ফাইল আপলোড করার পর ‘Preview’ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে সব তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদনটি জমা হয়ে যাবে।

আবেদন সাবমিট করার পর অবশ্যই আপনাকে নির্ধারিত NU Certificate Fee জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলেই কেবল আপনার আবেদনটি চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।

সাময়িক সনদ হারিয়ে গেলে বা নষ্ট হলে কী করবেন?

যদি আপনার সাময়িক সনদ পাওয়ার পর হারিয়ে বা নষ্ট হয়ে যায়, তবে Duplicate Provisional Certificate উত্তোলনের নিয়ম ভিন্ন। এটি নির্ভর করবে আপনার কোর্স এবং পাসের সালের ওপর। এক্ষেত্রে নিচের নিয়মগুলো মেনে আবেদন করতে হবে:

  • Online Application: যাদের পাসের সাল ডিগ্রি-১৯৯৮, অনার্স-১৯৯৯, মাস্টার্স-২০০০, বিএড-২০০৫ বা তার পর, তারা অনলাইনে ‘Provisional Certificate (Duplicate)’-এর আবেদন করবেন। এর জন্য প্রথমে আপনি অধ্যক্ষের সুপারিশসহ আবেদন ফরম, রেজিস্ট্রেশন কার্ডের কপি, প্রবেশপত্রের কপি, নম্বরপত্রের কপি (না থাকলে তুলতে হবে নিয়মাবলি জানুন), জিডি কপি ও পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির কপি (পেপার কাটিং) সংগ্রহ করবেন।
  • Online Fee: এরপর পোর্টালে লগইন করে দ্বি-নকল সনদের আবেদন করে ৮০০/- টাকা ফি অনলাইনে জমা দেবেন।
  • Offline Application: আর যাদের পাসের সাল ডিগ্রি-১৯৯৭, অনার্স-১৯৯৮, মাস্টার্স-১৯৯৯, বিএড-২০০৪ বা তার আগে, তারা উপরের সমস্ত কাগজপত্র নিয়ে সরাসরি গাজীপুর গিয়ে আবেদন জমা দেবেন।

সঠিক প্রক্রিয়া মেনে আবেদন করলে আপনি সহজেই আপনার হারানো বা নষ্ট হওয়া সাময়িক সনদটি পুনরায় হাতে পাবেন। বিস্তারিত সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

পুরাতন ব্যাচের (Old Batch) শিক্ষার্থীরা কীভাবে সাময়িক সনদ তুলবেন?

Old Batch শিক্ষার্থীদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের পাসের সাল ২০০০ সালের আগে, তাদের Certificate Issue-এর নিয়ম বর্তমান ব্যাচের চেয়ে আলাদা। এক্ষেত্রে নিচের ধাপগুলো মেনে চলবেন:

  • প্রথমে আপনি আপনার কলেজে খোঁজ নেবেন সনদটি সেখানে আছে কি না।
  • যদি সেখানে না থাকে, তবে পূর্বের নিয়মেই অধ্যক্ষের সুপারিশসহ আবেদন ফরম, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে সরাসরি গাজীপুর মেইন ক্যাম্পাসে চলে আসবেন।
  • এখানে এসে সনদ শাখার ৪০১ নম্বর রুমে ডকুমেন্টস সাবমিট করলে কর্তৃপক্ষ যাচাই করে দেখবে আপনি আগে সনদ তুলেছেন কি না। তুলে থাকলে ‘Duplicate Provisional Certificate’ বা দ্বি-নকল সাময়িক সনদ হিসেবে আবেদন করতে হবে।

আর আগে না তুলে থাকলে আপনাকে সাময়িক সনদ উত্তোলনের জন্য টাকা জমা দেওয়ার অনুমোদন দেওয়া হবে, এরপর আপনি টাকা জমা দেবেন। ঝামেলা এড়াতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

NU Provisional Certificate Fee ও অনলাইনে টাকা জমা দেওয়ার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ উত্তোলনের ক্ষেত্রে ফি প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। NU Provisional Certificate (Improvement) Fee ৫০০/- টাকা এবং Duplicate Provisional Certificate Fee ৮০০/- টাকা। অনলাইনে ফি জমা দেওয়ার নিয়মগুলো হলো:

  • অনলাইনে ফর্ম পূরণের শেষ ধাপে পেমেন্টের জন্য ‘Payslip or Payment’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে আপনাকে দুটি অপশন দেখাবে।
  • মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, নগদ) মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ‘Online Payment’ সিলেক্ট করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে সহজেই পেমেন্ট করে দিতে পারবেন।
  • সতর্কতা: মনে রাখবেন, সরকারি ছুটির দিন এবং প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে পেমেন্ট করলে সার্ভারে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

সফলভাবে পেমেন্ট করার কিছুক্ষণ পর আবেদনের পাশে ‘Money Receipt’ অপশন আসবে। সেখানে ক্লিক করে রিসিটটি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন, কারণ সনদ সংগ্রহের সময় অবশ্যই এই Money Receipt জমা দিতে হবে।

সরাসরি গাজীপুর গিয়ে আবেদন করলে Bank Chalan কীভাবে জমা দেবেন?

Manual Certificate Application-এর ক্ষেত্রে আপনাকে নির্ধারিত ব্যাংক চালানের মাধ্যমে ফি দিতে হবে। অফলাইনে ফি জমা দেওয়ার ধাপগুলো হলো:

  • আপনি যখন আপনার আবেদনপত্র নিয়ে গাজীপুরে সনদ শাখার ৪০১ নম্বর রুমে যাবেন, সেখানে যাচাই শেষে আপনাকে ফি জমার লিখিত অনুমোদন দেওয়া হবে।
  • সেই অনুমোদনসহ আবেদনপত্রটি নিয়ে আপনি কাউন্টারে চলে যাবেন এবং সেখান থেকে নির্ধারিত চালান (Money Receipt) সংগ্রহ করবেন।
  • এরপর সেটি নিয়ে ক্যাম্পাসের ভেতরের সোনালী ব্যাংকের শাখায় গিয়ে চালানে আপনার স্বাক্ষর দিয়ে নির্ধারিত টাকা জমা দেবেন এবং ব্যাংক থেকে পরিশোধিত চালানের কপি বুঝে নেবেন।

সেই চালান কপিগুলোর মধ্যে ‘Student Part’ অংশটি নিজের কাছে রেখে বাকি অংশগুলো আবেদনের সাথে পিন-আপ করে পুনরায় ৪০১ নম্বর রুমে জমা দিয়ে দেবেন। এভাবেই ম্যানুয়াল আবেদনের ফি প্রদান সম্পন্ন হবে।

NU Provisional Certificate পেতে কতদিন সময় লাগে?

আবেদন করার পর National University Provisional Certificate Print হতে কতদিন লাগবে, তা নির্ভর করবে আপনার আবেদনের ধরন এবং বিশ্ববিদ্যালয়ের কাজের চাপের ওপর। নিচের বিষয়গুলো থেকে একটি সাধারণ ধারণা পাবেন:

  • Online Application Processing Time: সাধারণত ২০-২৫ দিন সময় লাগতে পারে, তবে কোর্সভেদে কখনো ২-৩ মাসও লেগে যেতে পারে।
  • Application Tracking: অনলাইনে পোর্টালে লগইন করে আপনি সহজেই আপনার আবেদনের বর্তমান অবস্থা (Application Status) দেখতে পারবেন।
  • Offline Application Processing Time: যদি আপনি অফলাইনে আবেদন করে থাকেন, তবে আপনার সনদটি হাতে লেখা হবে। এসবের ডেটা যেহেতু অনলাইনে থাকে না, তাই ভেরিফিকেশনে কিছুটা বেশি সময় লাগতে পারে।

অফলাইন আবেদনের ক্ষেত্রে সনদ প্রস্তুত হয়েছে কি না তা জানতে আপনাকে গাজীপুর গিয়েই খোঁজ নিতে হবে। আপনার যদি দ্রুত সনদের প্রয়োজন হয়, তবে আমাদের সহায়তা নিতে যোগাযোগ করুন।

Certificate Online Application Send Back করলে কী করবেন?

আপনার আবেদনে কোনো ভুল থাকলে বা কাগজপত্রে ঘাটতি থাকলে কর্তৃপক্ষ সেটি গ্রহণ না করে পুনরায় সংশোধনের জন্য ফেরত পাঠায়, আর এটাকেই বলা হয় Application Send Back। এ অবস্থায় যা করবেন:

  • অনলাইনে NU Student Portal-এ লগইন করলে আপনি দেখতে পাবেন আবেদনের পাশে ‘Send Back’ অপশনটি সবুজ হয়ে আছে।
  • তার ডানপাশে ইংরেজিতে সেন্ড ব্যাক করার কারণ লেখা থাকবে।
  • আপনি সেই রিকয়ারমেন্ট পূরণ করে ‘Edit’ অপশনে ক্লিক করে আবেদনটি পুনরায় জমা দিয়ে দেবেন।

Re-Apply করলে আপনাকে নতুন করে কোনো ফি জমা দিতে হবে না। সঠিক তথ্য দিয়ে পুনরায় সাবমিট করলেই আবেদনটি আবার প্রসেসিংয়ের জন্য গৃহীত হবে।

Offline Application কি Send Back করে?

হ্যাঁ, ম্যানুয়াল বা অফলাইন আবেদনও Send Back হতে পারে, তবে এর হার খুব কম। কারণ জমা দেওয়ার সময়ই কর্তৃপক্ষ কাগজপত্র ঠিক থাকলে তবেই জমা নেয়। এরপরও ভেরিফিকেশনের সময় কোনো ত্রুটি পেলে তারা সেন্ড ব্যাক করে, যাকে তাদের ভাষায় ‘আপত্তি’ বলা হয়। এক্ষেত্রে করণীয়:

  • অফলাইন আবেদনের Application Status অনলাইনে দেখার সুযোগ থাকে না। তাই নির্ধারিত ডেলিভারির তারিখে আপনাকে Money Receipt নিয়ে সরাসরি গাজীপুর গিয়ে কাউন্টারে খোঁজ নিতে হবে।
  • যদি সনদ না এসে থাকে, তবে সনদ শাখার ৪০৮ নম্বর রুমে যোগাযোগ করলে আপনি আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
  • যদি কোনো আপত্তি থাকে, তবে তাদের নির্দেশনামতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

অফলাইন আবেদনের আপত্তির সমাধান করতে অনেক সময় অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে। যেকোনো ধরনের দাপ্তরিক সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রস্তুত হওয়া NU Provisional Certificate কীভাবে সংগ্রহ করবেন?

আপনার National University Certificate প্রস্তুত হয়ে গেলে দ্রুত তা সংগ্রহ করে নেওয়াই ভালো। Provisional Certificate Collection-এর ধাপগুলো হলো:

  • সংগ্রহের জন্য আপনাকে Money Receipt এবং মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে সশরীরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।
  • মেইন ক্যাম্পাসে প্রবেশ করে আপনি ‘One Stop Service’ (ওয়ানস্টপ সার্ভিস) কাউন্টারে চলে যাবেন।
  • সেখানে আপনার কোর্স অনুযায়ী নির্ধারিত কাউন্টারে মানি রিসিট জমা দেবেন। কর্তৃপক্ষ আপনার পরিচয় নিশ্চিত করতে কিছু প্রশ্ন করবে এবং জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখবে।

ভেরিফিকেশন সফল হলে আপনাকে কাউন্টার থেকে সনদ দেওয়া হবে। সনদটি হাতে পেয়ে একটি খাতায় আপনার নাম, মোবাইল নম্বর, রোল, রেজিস্ট্রেশন নম্বর লিখে আপনার স্বাক্ষর দিয়ে সনদটি নিয়ে চলে আসতে পারবেন।

নিজে যেতে না পারলে Representative দিয়ে কীভাবে সনদ সংগ্রহ করবেন?

শিক্ষার্থী যদি বিদেশে বা অফিসের কাজে ব্যস্ত থাকেন বা অসুস্থতার কারণে নিজে উপস্থিত হতে না পারেন, তবে প্রতিনিধির মাধ্যমে সনদ উত্তোলনের সুযোগ রয়েছে। এই সুযোগ নিতে হলে কিছু নিয়ম মানতে হবে:

  • প্রতিনিধিকে অবশ্যই শিক্ষার্থীর পিতা, মাতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী হতে হবে। অন্য কোনো আত্মীয় গ্রহণযোগ্য হবে না।
  • যিনি যাবেন তাকে সাথে করে একটি ক্ষমতা হস্তান্তরের দরখাস্ত Authorization Letter নিয়ে যেতে হবে।
  • এছাড়া Money Receipt, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নিজের (প্রতিনিধির) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে।

নির্ধারিত কাউন্টারে এসব ডকুমেন্টস জমা দিলে যথাযথ যাচাই সাপেক্ষে তাকে সনদটি প্রদান করা হবে। এ বিষয়েে আমাদের সহযোগিতা লাগলে যোগাযোগ করুন।

সাময়িক সনদ হাতে পাওয়ার পর কী করবেন?

সনদটি হাতে পেয়েই সরাসরি ফাইলে রেখে না দিয়ে কিছু বিষয় ভালোভাবে চেক করে নেওয়া অত্যন্ত জরুরি। সনদ হাতে পাওয়ার পর নিচের কাজগুলো করবেন:

  • প্রথমে আপনার Registration Card ও Marksheet-এর সাথে মিলিয়ে নিজের নাম, পিতা-মাতার নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোর্স ও ফলাফল ঠিক আছে কি না তা মিলিয়ে দেখবেন।
  • কোনো তথ্য ভুল থাকলে বিষয়টি ফেলে না রেখে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট শাখায় জানানোর চেষ্টা করবেন।
  • সব তথ্য ঠিক থাকলে মূল সনদটি নিরাপদ জায়গায় রাখবেন এবং প্রয়োজনে পরিষ্কারভাবে স্ক্যান করে একটি কপি সংরক্ষণ করবেন, যা পরবর্তীতে চাকরি বা উচ্চশিক্ষার কাজে লাগবে।

মনে রাখবেন, সাময়িক সনদ সব জায়গায় National University Original Certificate-এর বিকল্প হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই কোথায় ব্যবহার করবেন সেখানে এটি গ্রহণযোগ্য কি না তা আগে নিশ্চিত হয়ে নেবেন। মূল সনদ উত্তোলনের নিয়মাবলি

Provisional Certificate-এ নামের ভুল থাকলে কী করবেন?

সনদে কোনো ভুল (Certificate Correction) থাকলে তা সংশোধনের উপায় নির্ভর করবে আপনার অন্যান্য কাগজপত্রের ওপর। ভুলের ধরন অনুযায়ী যা করবেন:

  • যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্রসহ সব জায়গাতেই ভুল থাকে, তবে তা সংশোধনের জন্য আলাদা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সংশোধনের নিয়মাবলি।
  • আর যদি অন্যান্য সব ডকুমেন্ট ঠিক থাকে, কেবল সাময়িক সনদ প্রিন্টে নাম বা পিতা-মাতার নাম ভুল আসে, তবে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, নম্বরপত্র ও ভুল সনদের ফটোকপি নেবেন।
  • এসব ডকুমেন্টস নিয়ে আপনি দ্রুত সনদ শাখার ৪০১ নম্বর রুমে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে চলে যাবেন।

তিনি বিষয়টি পর্যবেক্ষণ করে আপনাকে সঠিক সমাধান দেবেন এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা করে দেবেন। তাই সনদে ভুল দেখলে চিন্তিত না হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।

সাময়িক সনদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

Posted on Google Google
Kawser Zaman (Koushik) profile picture
Kawser Zaman (Koushik)
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
খুবই দ্রুত এবং বিশ্বস্ত একটি সার্ভিস। জরুরি প্রয়োজনে যোগাযোগ করার পর খুব অল্প সময়ের মধ্যে সেবাটি নিশ্চিত করেছেন। কাজের মান এক কথায় অসাধারণ। যারা ঝামেলাহীন সার্ভিস চান, তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।
Posted on Google Google
Amrina Achol profile picture
Amrina Achol
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Alhamdulillah, they did amazing job . Finally I get my certificate without any hassel.
Posted on Google Google
Md. Didarul Islam profile picture
Md. Didarul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Good sevice for correction certificate
Posted on Google Google
Only Siam profile picture
Only Siam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Moi পেপার তুলেছি ভাইয়াকে দিয়ে।ভাইয়া খুবই সহযোগিতা করেছে।
Posted on Google Google
Saiful Islam profile picture
Saiful Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I’m very satisfied with the National University Certificate Correction Services. The entire process was smooth, professional, and hassle-free. They were very helpful, responsive, and handled the correction process with great care. The service was completed properly and within the expected time. Highly recommended for anyone looking for a reliable, professional, and trustworthy certificate correction service. Excellent service and great support!
Posted on Google Google
Md. Talibul Islam profile picture
Md. Talibul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Man With Commitment... Best & Fastest Service I Had From Anyone Ever...❣️
Posted on Google Google
Imrul Kayes profile picture
Imrul Kayes
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
"সম্প্রতি, আমি ইমন ভাইয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে চারটা কাগজের মায়ের নাম পরিবর্তন করেছি এবং ভাই যে সময় নিয়েছে সেই সময়ের মধ্যে আমাকে করে দিয়েছে এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল এবং আমার রিকোয়েস্টে কিছু টাকা আমার কাছে থেকে কম নিয়েছে । পুরো প্রক্রিয়াটি খুব সহজ ছিল, পরিবেশ ছিল গোছানো এবং ভাইয়া অনেক সহযোগিতাপূর্ণ ও সাহায্যকারী ছিলেন। সহজ প্রক্রিয়া এবং সঠিক নির্দেশনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।"
Posted on Google Google
DIPTO SAHA profile picture
DIPTO SAHA
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
তাদের অনেক ভালো সার্ভিস। আমার সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে করে দিয়েছে। তাদের কথায় ও কাজে মিল রয়েছে।
Posted on Google Google
Shafiqul Islam profile picture
Shafiqul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি ইমন ভাইকে NU help center এ খুব জটিল একটা কাজ করার জন্য দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, ইমন ভাই আমার কাজটি খুব যত্ন সহকারে করে দিয়েছেন , আমি ইমন ভাই এবং তার প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি
Posted on Google Google
shafeek ahmed profile picture
shafeek ahmed
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
NU HELP CENTER এ ,জনাব ইমন ভাইকে আমার ছোট ভাইয়ের একটা কাজ দিয়েছিলাম , উনারা অনেক বেশী আন্তরিকত , আমাদের কাজটা দ্রুত করে দিয়েছে nu help center এবং ইমন সাহেবের জন্য শুভকামনা

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে মেসেজ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কথা বলতে কল দিন

Call Now

Nu Help Center

আমাদের গ্রুপে জয়েন করুন

Facebook

Nu Help Center

ভিডিও গাইডলাইন দেখুন

YouTube