কোনো হেল্প দরকার? আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp
Skip to content
NU Original Certificate Application Guide | National University মূল সনদ উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

National University Original Certificate Application
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে National University Original Certificate বা মূল সনদ উত্তোলনের সম্পূর্ণ প্রক্রিয়া ও সঠিক গাইডলাইন নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। এখানে NU Original Certificate Application পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, NU Certificate Fee এবং সনদ সংগ্রহের নিয়মাবলি এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনি নিজে নিজেই আবেদন করে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ তুলতে পারেন।

মূল সনদ (Original Certificate) কী এবং কারা পাবেন?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ বা NU Original Certificate হলো একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের চূড়ান্ত প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। আপনি যখন NU Degree Certificate, NU Honours Certificate, NU Masters Certificate বা প্রফেশনাল কোর্স সম্পন্ন করবেন, তখন কলেজ থেকে একটি মার্কশিট ও সাময়িক সনদ দেওয়া হবে।

  • Provisional Certificate (সাময়িক সনদ) প্রাথমিক অবস্থায় দেশের ভেতরে চাকুরী ও অন্যান্য আবেদন সহ সাধারণ কাজে ব্যবহৃত হয়।
  • তবে স্থায়ীভাবে বিদেশে উচ্চশিক্ষা, সরকারি চাকরি বা স্থায়ী পেশাগত কাজের ক্ষেত্রে National University Original Certificate উত্তোলন করাf বাধ্যতামূলক।
  • যে সকল শিক্ষার্থী সফল ভাবে কোর্স সম্পন্ন করে সাময়িক সনদ উত্তোলন করবে তারাইকে কেবল মূল সনদ উত্তোলন করতে পারবেন।

আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ উত্তোলন করতে চান, তবে এই নিয়মাবলি ভালোভাবে পড়ে নিলে আপনার সব দ্বিধা দূর হয়ে যাবে।

কীভাবে NU থেকে মূল সনদ উত্তোলন করবেন?

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ তোলার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে বিভক্ত। আপনি যদি জানতে চান কীভাবে মূল সনদ উত্তোলন করতে হয়, তবে নিচের মূল ধাপগুলো অনুসরণ করতে হবে:

  • প্রথমে প্রয়োজনীয় সব কাগজপত্র বা Application Documents প্রস্তুত করতে হবে, এরপর ব্যাচ ও পাসের সাল অনুযায়ী অনলাইনে বা অফলাইনে (সরাসরি গাজীপুর গিয়ে) আবেদন জমা দিতে হবে
  • আবেদন শেষে নির্ধারিত NU Certificate Fee ব্যাংক চালান বা অনলাইনে পরিশোধ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার কাগজপত্র Verification শেষে মূল সনদ Print করবে এবং মাননীয় উপাচার্য (VC) স্যারের স্বাক্ষর গ্রহণ করবে।
  • সনদ প্রস্তুত (Signature) হয়ে গেলে সরাসরি গাজীপুর মূল ক্যাম্পাসের One Stop Service কাউন্টার থেকে সনদ সংগ্রহ করতে হবে।

তবে মনে রাখবেন, সবার ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রযোজ্য নয়; কিছু ক্ষেত্রে সরাসরি অফলাইনে আবেদন করতে হয়। করা অনলাইনে ও কারা সরাসরি আবেদন করবেন বিস্তারিত জানতে পরবর্তী পয়েন্টগুলো পড়বেন।

NU থেকে মূল সনদ তুলতে কী কী কাগজপত্র লাগে?

মূল সনদ উত্তোলনের আবেদন জমা দেওয়ার পূর্বে আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে নিতে হবে। আবেদন সঠিক করতে যে ডকুমেন্টগুলো লাগবে:

  • আপনি যে কলেজ থেকে পাস করেছেন, সে কলেজের বর্তমান অধ্যক্ষের স্বাক্ষর ও সিলসহ নির্ধারিত Certificate Application Form, Download link।
  • আপনার মূল Registration Card-এর ফটোকপি, চূড়ান্ত বা শেষ বর্ষের Admit Card-এর ফটোকপি।
  • কলেজ থেকে প্রাপ্ত Provisional Certificate (সাময়িক সনদ)-এর ফটোকপি, কলেজ থেকে প্রাপ্ত নম্বরপত্র বা Marksheet / Transcript-এর ফটোকপি।

বিশেষ সতর্কবার্তা: কাউন্টার থেকে মূল সনদ নেওয়ার সময়ে কলেজ থেকে দেওয়া Provisional Certificate-এর মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক। এবং কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে আগে সেটি তুলে নিতে হবে।বিস্তারিত জানতে হারানো ডকুমেন্ট তোলার নিয়ম দেখুন অথবা সরাসরি সহায়তা পেতে যোগাযোগ করুন।

কারা অনলাইনে ও কারা অফলাইনে আবেদন করবেন?

অনলাইনে বা অফলাইনে যেখানেই আবেদন করুন না কেন, প্রয়োজনীয় সব ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। আপনার পাসের সালের ওপর ভিত্তি করে আবেদনের মাধ্যম নির্ধারিত হবে:

  • অনলাইন আবেদন (Online Application): ডিগ্রি (১৯৯৮ সাল থেকে পরবর্তী), অনার্স (১৯৯৯ সাল থেকে পরবর্তী), মাস্টার্স (২০০০ সাল থেকে পরবর্তী) এবং বিএড (২০০৫ সাল থেকে পরবর্তী) ব্যাচের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবেন।
  • অফলাইন আবেদন (Offline Application): ডিগ্রি (১৯৯৭ সাল বা তার আগে), অনার্স (১৯৯৮ সাল বা তার আগে), মাস্টার্স (১৯৯৯ সাল বা তার আগে) এবং বিএড (২০০৪ সাল বা তার আগে) ব্যাচের শিক্ষার্থীরা সরাসরি গাজীপুর গিয়ে ম্যানুয়ালি আবেদন করবেন।

শিক্ষার্থীদের ব্যাচ অনুযায়ী মূল সনদ ডিজিটাল কম্পিউটার প্রিন্ট অথবা হস্তলিখিত (হাতে লেখা) হয়ে থাকে। আপনার সনদটি কম্পিউটার প্রিন্ট হবে নাকি হাতে লেখা হবে, তা নিশ্চিত হতে আমাদের সাথে যোগাযোগ করুন।

মূল সনদের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি

National University Online Service ব্যবহার করে ঘরে বসেই NU Original Certificate Online Application সম্পন্ন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করবেন:

  • প্রথমে সব প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে প্রতিটি ফাইল ২ মেগাবাইটের (2MB) নিচে রেখে PDF ফরম্যাটে সেভ করবেন।
  • এরপর NU Student Portal-এ প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। প্রোফাইল তৈরি করা না থাকলে তৈরি করে নিতে হবে, অসুবিধা হলো আমাদের সাথে যোগাযোগ করবেন।
  • মেনু থেকে ‘Examination Service’ অপশনে গিয়ে Original Certificate সার্ভিসটি সিলেক্ট করবেন। তারপর একটি আবেদন ফরম দেখতে পাবেন, আবেদন ফরমে লাল (⁕) মার্ক করা ঘরগুলো সঠিকভাবে পূরণ করবেন।
  • ফাইল আপলোড অপশনে গিয়ে সব স্ক্যান করা ডকুমেন্ট একসাথে মার্জ করা একটি PDF (2MB এর নিচে) ফাইল ‘Choose File’ বাটনে ক্লিক করে আপলোড করবেন (চাইলে আলাদা আলাদা ফাইলও আপলোড করতে পারেন)।

সবশেষে ‘Preview’ বাটনে ক্লিক করে সব তথ্য যাচাই করে নেবেন এবং ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দেবেন।আবেদন সফলভাবে সাবমিট করার পর আপনাকে পরবর্তী ধাপে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

মূল সনদের অনলাইনে আবেদন ফি এবং পেমেন্ট নিয়ম

NU Original Certificate Fee বা মূল সনদের আবেদন ফি হলো ৬০০/- টাকা। অনলাইনে ফি জমা দেওয়ার পদ্ধতি নিচে দেওয়া হলো:

  • ফরম পূরণের শেষ ধাপে পেমেন্ট করার জন্য আবেদনের পাশে ‘Payslip or Payment’ অপশন দেখতে পাবেন। অপশনে ক্লিক করলে দুটি মাধ্যম দেখাবে: ‘Download Payslip’ এবং ‘Online Payment’।
  • মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে ‘Online Payment’ সিলেক্ট করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন।
  • পেমেন্ট সফল হওয়ার কিছুক্ষণ পর আবেদনের পাশে ‘Money Receipt’ অপশন পাবেন; এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, কারণ সনদ সংগ্রহের সময় এই রিসিট জমা দিতে হবে।

মনে রাখবেন: সরকারি ছুটির দিনে এবং রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে পেমেন্ট করলে সার্ভারে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে। মানি রিসিটটি সুরক্ষিত রাখবেন, কারণ মূল সনদ সংগ্রহের দিনে এই মানি রিসিট ছাড়া সনদ হস্তান্তর করা হয় না।

পুরাতন ব্যাচ বা অফলাইনে আবেদন করার পদ্ধতি

যাদের পাসের সাল অনেক পুরোনো অথবা অনলাইনে ডেটাবেস আপডেট নেই, তারা অফলাইনে Manual Original Certificate Application করবেন। অফলাইন আবেদনের ক্ষেত্রে যা করবেন:

  • উপরে উল্লেখিত সব প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট করে একসাথে পিন-আপ করবেন।
  • সরাসরি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সনদ শাখার ৪ তলায় ৪০১ নম্বর রুমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে জমা দেবেন।
  • তিনি নথিপত্র যাচাই করে অনুমোদন দিলে আবেদনপত্রটি নিয়ে নিচতলার কাউন্টারে যাবেন।
  • কাউন্টার থেকে ব্যাংক চালানের ফরম নিয়ে সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ৬০০/- টাকা ফি জমা দিয়ে পরিশোধিত রিসিট নেবেন।

চালানের কপিগুলোর মধ্যে ‘Student Part’ নিজের কাছে রেখে বাকি অংশ আবেদনের সাথে পিন-আপ করে পুনরায় ৪০১ নম্বর রুমে জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে সম্ভাব্য ডেলিভারি তারিখ জানাবেন, তা নোট করে রাখবেন।

মূল সনদ পেতে কতদিন সময় লাগতে পারে?

আবেদন জমা দেওয়ার পর NU Original Certificate Processing Time নির্ভর করবে আবেদনের ধরন এবং বিশ্ববিদ্যালয়ের কাজের চাপের ওপর। সময়সীমার সাধারণ ধারণা নিচে দেওয়া হলো:

  • Online Application: সাধারণত ২০-২৫ কার্যদিবসের মধ্যে সনদ প্রস্তুত হয়, তবে কিছু বিশেষ কোর্সের ক্ষেত্রে ২-৩ মাস সময় লাগতে পারে।
  • Online Status Tracker: অনলাইনে আবেদন করলে আপনার প্রোফাইলে লগইন করে ‘Application Status’ থেকে সবশেষ অবস্থা দেখতে পারবেন।
  • Offline Application: হস্তলিখিত বা পুরাতন ব্যাচের ক্ষেত্রে ভেরিফিকেশনে সময় বেশি লাগে, তাই নির্দিষ্ট সময় বলা কঠিন। এক্ষেত্রে সরাসরি গাজীপুর গিয়ে খোঁজ নিতে হবে।

জরুরি ভিত্তিতে সনদ প্রয়োজন হলে বা প্রসেসিং সংক্রান্ত সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

Original Certificate Application Send Back করলে কী করবেন?

আবেদনে তথ্য ভুল থাকলে বা ফাইল অস্পষ্ট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনটি ফেরত পাঠায়, যাকে Send Back বলা হয়। Send Back হলে নিচের পদক্ষেপ নেবেন:

  • NU Student Portal-এ লগইন করলে আবেদনের পাশে ‘Send Back’ অপশনটি সবুজ রঙে দেখতে পাবেন।
  • ডানপাশে ইংরেজিতে সেন্ড ব্যাক করার নির্দিষ্ট কারণ বা রিকোয়ারমেন্ট উল্লেখ থাকবে।
  • উল্লিখিত ভুলটি সংশোধন করে বা সঠিক ফাইল সংযুক্ত করে ‘Edit’ বাটনে ক্লিক করে পুনরায় সাবমিট করবেন।

Re-Apply করার জন্য আপনাকে নতুন করে কোনো ফি জমা দিতে হবে না। ভুলগুলো সংশোধন করে পুনরায় সাবমিট করলেই আবেদনটি আবার প্রসেসিংয়ে চলে যাবে।

অফলাইনের আবেদন কি Send Back করে?

ম্যানুয়াল বা অফলাইন আবেদনের ক্ষেত্রেও সেন্ড ব্যাক হতে পারে, যাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘আপত্তি’ বলে থাকে। অফলাইন আবেদনের ক্ষেত্রে করণীয়:

  • ম্যানুয়াল আবেদন জমা দেওয়ার সময়েই প্রাথমিক যাচাই করা হয়, তাই আপত্তি আসার হার খুবই কম।
  • তবে অভ্যন্তরীণ ভেরিফিকেশনে কোনো কাগজপত্রে ত্রুটি থাকলে সনদে আপত্তি দেওয়া হয়।
  • অফলাইন আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখার সুযোগ নেই, তাই সম্ভাব্য ডেলিভারির তারিখে মানি রিসিট নিয়ে সরাসরি গাজীপুর কাউন্টারে যোগাযোগ করবেন।
  • সনদ প্রস্তুত না হলে সনদ শাখার ৪০৮ নম্বর রুমে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা জানবেন এবং নির্দেশনামতো সংশোধন করবেন।

আপনি যদি নিজে না এসে আপনার ডকুমেন্ট রেডি হয়েছে নাকি আটকে আছে জানতে ও যেকোনো ধরণের দাপ্তরিক জটিলতায় দিকনির্দেশনা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

কাউন্টার থেকে মূল সনদ সংগ্রহের নিয়মাবলি

National University Original Certificate প্রস্তুত হয়ে গেলে সশরীরে উপস্থিত হয়ে সনদ সংগ্রহ করা উত্তম। সনদ সংগ্রহের সময় যে নিয়মগুলো মানতে হবে:

  • মূল সনদ সংগ্রহের জন্য ব্যাংক চালানের কপি (Money Receipt), সাময়িক সনদের মূল কপি এবং মূল NID কার্ড সাথে নিয়ে গাজীপুর মেইন ক্যাম্পাসে যেতে হবে
  • ক্যাম্পাসে পৌঁছে One Stop Service কাউন্টারে আপনার কোর্স অনুযায়ী নির্দিষ্ট কাউন্টারে ডকুমেন্টস জমা দেবেন।
  • দায়িত্বরত কর্মকর্তা আপনার পরিচয় ও তথ্য ভেরিফিকেশন করার জন্য কিছু প্রশ্ন করতে পারেন।
  • তথ্য সঠিক থাকলে আপনাকে একটি খাতায় নাম, মোবাইল নম্বর, রোল, রেজিস্ট্রেশন নম্বর ও গ্রহণের ধরন লিখে স্বাক্ষর করতে বলা হবে।

স্বাক্ষর সম্পন্ন করে আপনি কাউন্টার থেকে মূল সনদ বুঝে নিয়ে আসতে পারবেন। সনদ হাতে পাওয়ার পর তা ভাঁজ না করে ফাইল কাভারে যত্ন সহকারে রাখবেন। একই সাথে ট্রান্সক্রিপ্ট এর আবেদন করে থাকলে সেটাও সংগ্রহ করে নিবেন।

নিজে না যেতে পারলে কীভাবে প্রতিনিধি দিয়ে সনদ তুলবেন?

শিক্ষার্থী বিদেশে অবস্থান করলে বা চাকুরী কারণে বা অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলে Authorized Representative-এর মাধ্যমে সনদ তোলা যায়। তবে এর জন্য কিছু শর্ত প্রযোজ্য:

  • প্রতিনিধি হিসেবে কেবল শিক্ষার্থীর পিতা, মাতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী উপস্থিত হতে পারবেন; অন্য কোনো আত্মীয় গ্রহণযোগ্য নয়।
  • প্রতিনিধিকে অবশ্যই একটি স্বাক্ষরযুক্ত Authorization Letter (ক্ষমতা হস্তান্তরের দরখাস্ত) সাথে আনতে হবে।
  • মূল Money Receipt, Provisional Certificate-এর মূল কপি, শিক্ষার্থীর NID-এর ফটোকপি এবং প্রতিনিধির মূল NID ও ফটোকপি জমা দিতে হবে।

কাউন্টারে প্রাথমিক ভেরিফিকেশন সফল হলে প্রতিনিধিকে সনদ প্রদান করা হবে। প্রতিনিধির মাধ্যমে সনদ তোলার প্রক্রিয়া ও দরখাস্তের ফরম্যাট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

মূল সনদ হাতে পাওয়ার পর কী করবেন?

সনদ হাতে পাওয়ার পর পরই সব তথ্য নিখুঁতভাবে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনদ হাতে পাওয়ার পর নিচের বিষয়গুলো মিলিয়ে নেবেন:

  • আপনার নাম, পিতা-মাতার নাম, সেশন, রোল, রেজিস্ট্রেশন নম্বর, সিজিপিএ (CGPA) বা বিভাগ সঠিক আছে কি না।
  • কোনো প্রিন্টিং ভুল চোখে পড়লে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার আগেই ৪০১ নম্বর রুমে রিপোর্ট করবেন।
  • তাৎক্ষণিক জানালে কর্তৃপক্ষ যাচাইপূর্বক একই দিনে নতুন সনদ প্রিন্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
  • সব তথ্য ঠিক থাকলে সনদটি ভালো কোয়ালিটিতে স্ক্যান করে ক্লাউড ড্রাইভে সেভ রাখবেন। সম্ভব হলে সত্যায়ন বা এপোস্টিল করে নিতে পারেন (সত্যয়নের নিয়মাবলি)
  • বিদেশে উচ্চ শিক্ষা বা চাকুরীর জন্য মূল সনদের পাশাপাশি ট্রান্সক্রিপ্টও খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সক্রিপ্ট উত্তোলনের নিয়মাবলি

পরবর্তীতে ভুল নজরে আসলে আবার নতুন করে দীর্ঘ আবেদন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, তাই ক্যাম্পাসেই তথ্য যাচাই করে নিন। যদি প্রয়োজন হয় একই দিনে চাইলে MOI Certificate তুলে নিতে পারেন, MOI Certificate উত্তোলনর নিয়মাবলি

মূল সনদে নামের ভুল থাকলে কী করবেন?

সনদে নাম বা পিতা-মাতার নাম ভুল আসলে ভুলের ধরনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নিতে হবে:

  • যদি আপনার Registration Card, Admit Card ও Marksheet-এ সব যায়গাতেই ভুল থাকে, তবে আগে নাম সংশোধনের নিয়মাবলি অনুযায়ী সকল ডকুমেন্ট সংশোধন করতে হবে।
  • আর যদি অন্যান্য সব ডকুমেন্টে নাম ঠিক থাকে কিন্তু কেবল মূল সনদে স্পেলিং ভুল আসে, তবে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশিট, সাময়িক সনদ ও ভুল মূল সনদের ফটোকপি নেবেন।
  • ডকুমেন্টসগুলো নিয়ে দ্রুত সনদ শাখার ৪০১ নম্বর রুমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে জমা দেবেন, তিনি পর্যবেক্ষণ করে দ্রুত সংশোধনের ব্যবস্থা করবেন।

যেকোনো সংশোধনের আবেদনের ক্ষেত্রে মূল কাগজপত্র প্রদর্শনের জন্য সাথে রাখা বুদ্ধিমানের কাজ, আমাদের সহায়তা লাগলে যোগাযোগ করতে পারেন।

মূল সনদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

Posted on Google Google
Kawser Zaman (Koushik) profile picture
Kawser Zaman (Koushik)
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
খুবই দ্রুত এবং বিশ্বস্ত একটি সার্ভিস। জরুরি প্রয়োজনে যোগাযোগ করার পর খুব অল্প সময়ের মধ্যে সেবাটি নিশ্চিত করেছেন। কাজের মান এক কথায় অসাধারণ। যারা ঝামেলাহীন সার্ভিস চান, তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।
Posted on Google Google
Amrina Achol profile picture
Amrina Achol
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Alhamdulillah, they did amazing job . Finally I get my certificate without any hassel.
Posted on Google Google
Md. Didarul Islam profile picture
Md. Didarul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Good sevice for correction certificate
Posted on Google Google
Only Siam profile picture
Only Siam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Moi পেপার তুলেছি ভাইয়াকে দিয়ে।ভাইয়া খুবই সহযোগিতা করেছে।
Posted on Google Google
Saiful Islam profile picture
Saiful Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I’m very satisfied with the National University Certificate Correction Services. The entire process was smooth, professional, and hassle-free. They were very helpful, responsive, and handled the correction process with great care. The service was completed properly and within the expected time. Highly recommended for anyone looking for a reliable, professional, and trustworthy certificate correction service. Excellent service and great support!
Posted on Google Google
Md. Talibul Islam profile picture
Md. Talibul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Man With Commitment... Best & Fastest Service I Had From Anyone Ever...❣️
Posted on Google Google
Imrul Kayes profile picture
Imrul Kayes
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
"সম্প্রতি, আমি ইমন ভাইয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে চারটা কাগজের মায়ের নাম পরিবর্তন করেছি এবং ভাই যে সময় নিয়েছে সেই সময়ের মধ্যে আমাকে করে দিয়েছে এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল এবং আমার রিকোয়েস্টে কিছু টাকা আমার কাছে থেকে কম নিয়েছে । পুরো প্রক্রিয়াটি খুব সহজ ছিল, পরিবেশ ছিল গোছানো এবং ভাইয়া অনেক সহযোগিতাপূর্ণ ও সাহায্যকারী ছিলেন। সহজ প্রক্রিয়া এবং সঠিক নির্দেশনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।"
Posted on Google Google
DIPTO SAHA profile picture
DIPTO SAHA
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
তাদের অনেক ভালো সার্ভিস। আমার সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে করে দিয়েছে। তাদের কথায় ও কাজে মিল রয়েছে।
Posted on Google Google
Shafiqul Islam profile picture
Shafiqul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি ইমন ভাইকে NU help center এ খুব জটিল একটা কাজ করার জন্য দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, ইমন ভাই আমার কাজটি খুব যত্ন সহকারে করে দিয়েছেন , আমি ইমন ভাই এবং তার প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি
Posted on Google Google
shafeek ahmed profile picture
shafeek ahmed
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
NU HELP CENTER এ ,জনাব ইমন ভাইকে আমার ছোট ভাইয়ের একটা কাজ দিয়েছিলাম , উনারা অনেক বেশী আন্তরিকত , আমাদের কাজটা দ্রুত করে দিয়েছে nu help center এবং ইমন সাহেবের জন্য শুভকামনা

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে মেসেজ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কথা বলতে কল দিন

Call Now

Nu Help Center

আমাদের গ্রুপে জয়েন করুন

Facebook

Nu Help Center

ভিডিও গাইডলাইন দেখুন

YouTube