কোনো হেল্প দরকার? আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp
Skip to content
NU Marksheet Application Guide | National University মার্কশিট বা নম্বরপত্র উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

National University Marksheet / Transcript Application & Collection
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট বা নম্বরপত্র উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে অনার্স, ডিগ্রি, মাস্টার্স বা প্রফেশনাল কোর্সের মূল মার্কশিট (Original Marksheet) এবং সমন্বিত নম্বরপত্র বা NU Marksheet উত্তোলনের সঠিক গাইডলাইন এখানে বিস্তারিতভাবে দেওয়া হলো। NU Student Portal ব্যবহার করে Online Application, প্রয়োজনীয় কাগজপত্র, Sonali Bank পেমেন্ট স্লিপ তৈরি, Application Fee জমা দেওয়া থেকে শুরু করে গাজীপুর মেইন ক্যাম্পাসের One Stop Service থেকে মার্কশিট সংগ্রহের নিয়ম ও প্রতিনিধি দিয়ে তোলার যাবতীয় তথ্য ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে।

NU Marksheet কী এবং কেন এটি উত্তোলন করা জরুরি?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বর্ষের বা সেমিস্টারের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর ও গ্রেড সংবলিত অফিসিয়াল নথিকে মার্কশিট বা নম্বরপত্র বলা হয়। শিক্ষাজীবন শেষে চাকরি, উচ্চশিক্ষা বা প্রশাসনিক কাজের জন্য এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট দুইটা কিন্তু আলাদা। অনেকেই এটাকে এক মনে করেন। মূলত পরীক্ষা দিয়ে পাস করার পর কলেজ থেকে সরাসরি মার্কশিট দেওয়া হয়। আর ট্রান্সক্রিপ্ট আবেদন করে NU থেকে তুলতে হয়।
  • সরকারি ও বেসরকারি চাকরির আবেদনে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মূল মার্কশিট দিয়ে কাজ চালানো যায়, কিন্তু…
  • বিদেশে উচ্চশিক্ষা, ECA/WES, বা স্কলারশিপের জন্য আবেদন করতে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আবশ্যক।
  • তবে যারা ২০২২ সাল বা তারপর পাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের মার্কশিটের পরিবর্তে সরাসরি ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়।
  • মূল সনদ (Original Certificate) বা সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সময় মার্কশিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

ফলাফল প্রকাশের পর নিজের একাডেমিক রেকর্ড সুরক্ষিত রাখতে সময়মতো মার্কশিট তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ। মার্কশিট উত্তোলন সংক্রান্ত যেকোনো জটিলতায় পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

NU থেকে Marksheet উত্তোলন করার নিয়ম

আপনি যদি জানতে চান কীভাবে মার্কশিট উত্তোলন করতে হয়, তবে এর সম্পূর্ণ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে ধাপগুলো উল্লেখ করা হলো:

  • যদি বোর্ড চ্যালেঞ্জ বা Improvement থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সহ গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সনদ শাখার ৪০১ নম্বর রুমে যোগাযোগ করতে হবে। যদি সেখানে না থাকে তাহলে আবেদন করে টাকা জমা দিয়ে তুলতে হবে।
  • অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর অনলাইনে (NU Student Portal) বা অফলাইনে (সরাসরি গাজীপুর গিয়ে) আবেদন জমা দিতে হবে।
  • আবেদন সাবমিট করার পর নির্ধারিত ফি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট যাচাইপূর্বক মার্কশিট প্রিন্ট করবে।
  • মার্কশিট হারিয়ে গেলে উত্তোলনের নিয়ম ভিন্ন, হারানো মার্কশিট উত্তোলনের নিয়মাবলি জানতে হারানো ডকুমেন্ট উত্তোলনের নিয়ম দেখুন।

মার্কশিট প্রিন্ট হলে গাজীপুর গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাউন্টার (ওয়ানস্টপ) থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। তবে সবার ক্ষেত্রে আবেদন অনলাইনে হয় না; কারা অনলাইনে আর কারা সরাসরি অফলাইনে আবেদন করবেন, তা বিস্তারিত জানতে বাকি ধাপগুলো পড়তে থাকুন।

NU থেকে মার্কশিট তুলতে কী কী কাগজপত্র লাগে?

যেকোনো মেয়াদি বা সমন্বিত নম্বরপত্রের আবেদনের জন্য আগে থেকেই নির্দিষ্ট Required Documents বা প্রমাণপত্রগুলোর স্পষ্ট স্ক্যান কপি প্রস্তুত করে রাখতে হয়। কাগজপত্রে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে।

  • নির্দিষ্ট ফরমে কলেজের বর্তমান অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সিলযুক্ত আবেদনপত্র। ফরম ডাউনলোড করুন
  • সংশ্লিষ্ট কোর্সের সকল বর্ষের মূল রেজিস্ট্রেশন কার্ডের (Registration Card Copy) ফটোকপি।
  • শেষ বর্ষ বা ফাইনাল পরীক্ষার এডমিট কার্ডের (Admit Card Copy) স্পষ্ট ফটোকপি।
  • অনলাইনে প্রকাশিত চূড়ান্ত ফলাফলের প্রিন্ট কপি (যদি আপনার রেজাল্ট অনলাইনে থেকে থাকে এবং কনসোলেটেড রেজাল্ট থাকলে সেটা নতুবা শেষ বর্ষের রেজাল্ট)।

এই ডকুমেন্টগুলোর কোনো একটা না থাকলেও আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে কোনো ধরনের অসুবিধা বোধ করলে আমাদের সাথে যোগাযোগ করুন।

মার্কশিটের জন্য অনলাইনে কারা এবং অফলাইনে কারা আবেদন করবেন?

অনলাইনে বা অফলাইনে যেখানেই আবেদন করুন না কেন, NU Marksheet Application-এর ক্ষেত্রে প্রয়োজনীয় সব ডকুমেন্ট অবশ্যই লাগবে; শুধু আবেদনের মাধ্যমটি পরিবর্তন হবে। পাসের সাল অনুযায়ী আবেদনের মাধ্যম নিচে দেওয়া হলো:

  • অনলাইনে আবেদন: যাদের পাসের সাল ডিগ্রি-১৯৯৮, অনার্স-১৯৯৯, মাস্টার্স-২০০০, বিএড-২০০৫ বা তার পর, তারা অনলাইনে আবেদন করবেন।
  • অফলাইনে আবেদন: যাদের পাসের সাল ডিগ্রি-১৯৯৭, অনার্স-১৯৯৮, মাস্টার্স-১৯৯৯, বিএড-২০০৪ বা তার আগে, তারা সরাসরি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে অফলাইনে আবেদন করবেন।
  • পুরাতন সেশনের শিক্ষার্থীরা অনলাইনেও NU Marksheet Application করতে পারবেন, তবে সেটি সরাসরি জমা দেওয়ার চেয়ে বেশি ঝামেলার ও সময়সাপেক্ষ।

তাই আমি সাজেস্ট করবো, পুরাতন সেশন হলে অবশ্যই ম্যানুয়ালভাবে আবেদন জমা দেবেন। অন্যান্য প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কীভাবে আবেদন করবেন, তা জানতে ও আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন।

NU Transcript Online Application কীভাবে করতে হয়

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বেশিরভাগ সেবা ডিজিটাল করেছে, তাই NU Marksheet Online Application প্রক্রিয়াটি ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। সঠিকভাবে আবেদন করার ধাপগুলো হলো:

  • প্রথমে প্রয়োজনীয় সব ডকুমেন্ট স্ক্যান করে প্রতিটি ফাইল ২ মেগাবাইটের (2MB) নিচে রেখে PDF ফরম্যাটে সেভ করে নেবেন।
  • এরপর NU Student Portal-এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Examination Service থেকে Marksheet (Improvement) সার্ভিসটি সিলেক্ট করবেন।
  • যদি আপনার পাসের সাল ২০২২ বা তার পর হয় তাহলে Transcript Application করতে হবে, ট্রান্সক্রিপ্ট উত্তোলনের নিয়ম।
  • ফাইল আপলোড অপশন থেকে স্ক্যান করা সব ফাইল মার্জ করে একটি PDF (2MB এর নিচে) বানিয়ে ‘Choose File’ বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন (চাইলে এক এক করে আপলোড দিতে পারেন)।

সঠিকভাবে ফাইল আপলোড করার পর Preview বাটনে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে সবকিছু যাচাই করে Submit বাটনে ক্লিক করে দেবেন। আবেদন সাবমিট করার পর অবশ্যই নির্ধারিত ফি জমা দিতে হবে।

মার্কশিটের অনলাইনে আবেদন ফি কত এবং পেমেন্ট নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট উত্তোলনের ক্ষেত্রে ফি প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। NU Marksheet Application Fee হলো Improvement ৫০০/- টাকা, Duplicate ৮০০/- টাকা। অনলাইনে ফি জমা দেওয়ার নিয়ম নিচে দেওয়া হলো:

  • অনলাইনে ফর্ম পূরণের শেষ ধাপে ফি পরিশোধের জন্য আবেদনের পাশে Payslip or Payment অপশন আসবে।
  • সেখানে ক্লিক করলে Download Payslip এবং Online Payment নামে দুটি অপশন দেখাবে।
  • মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, নগদ) বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে চাইলে Online Payment সিলেক্ট করে পরবর্তী ধাপ অনুসরণ করবেন।
  • মনে রাখবেন, সরকারি ছুটির দিন ও প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে পেমেন্ট করলে সার্ভারে আপডেট হতে সময় লাগতে পারে।

সফলভাবে পেমেন্ট করার কিছুক্ষণ পর আবেদনের পাশে Money Receipt দেখা যাবে, মার্কশিট সংগ্রহের সময় অবশ্যই এই রিসিটটি জমা দিতে হবে বলে এটি ডাউনলোড করে রেখে দেবেন।

পুরাতন ব্যাচ বা অফলাইন আবেদন করার পদ্ধতি

যাদের শিক্ষাবর্ষ বেশ পুরোনো অথবা যাদের ডাটাবেস অনলাইনে পুরোপুরি আপডেট হয়নি, তাদের ক্ষেত্রে National University Marksheet Application-এর নিয়ম কিছুটা ভিন্ন। ডেটা না পেলে অফলাইন আবেদন করার ধাপগুলো হলো:

  • উপরে উল্লেখিত প্রয়োজনীয় সব ডকুমেন্ট প্রিন্ট করে একসাথে পিন-আপ করবেন।
  • সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে এসে সনদ শাখার ৪ তলায় ৪০১ নম্বর রুমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে যাবেন।
  • তিনি অনুমোদন দিলে সেই ডকুমেন্টগুলো নিয়ে নিচের কাউন্টার থেকে টাকা জমা দেওয়ার রশিদ সংগ্রহ করে ব্যাংকে যাবেন।
  • ব্যাংকে নির্ধারিত ৭০০/- টাকা ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করবেন।

এরপর রশিদের Student Part অংশটি নিজের কাছে রেখে বাকি অংশগুলো আবেদনের সাথে পিন-আপ করে পুনরায় ৪ তলার ৪০১ নম্বর রুমে জমা দিতে হবে।

NU Marksheet Print হতে কতদিন সময় লাগে

আবেদন করার পর সবার মনেই প্রশ্ন জাগে—NU Marksheet Print হতে কতদিন লাগে? সাধারণত Marksheet Processing Time নির্ভর করে আবেদনের ধরন এবং বিশ্ববিদ্যালয়ের কাজের চাপের ওপর।

  • অনলাইনে আবেদন করে থাকলে সাধারণত ১০-১৫ দিন লাগতে পারে, তবে কোর্সভেদে কখনো ২-৩ মাসও লাগতে পারে।
  • অনলাইনে আবেদন করলে প্রোফাইলে লগইন করে আপনার আবেদনের বর্তমান অবস্থা (Application Status) দেখতে পারবেন।
  • অফলাইনে আবেদন করলে সময়ের বিষয়টি নিশ্চিত বলা কঠিন, কারণ অনলাইনে ডেটা না থাকায় ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগতে পারে।

অফলাইন আবেদনের ক্ষেত্রে মার্কশিট প্রিন্ট হয়েছে কি না তা যাচাই করতে আপনাকে গাজীপুর গিয়ে খোঁজ নিতে হবে। যদি আপনার দ্রুত মার্কশিট প্রয়োজন হয়, তবে আমাদের সহায়তা নিতে যোগাযোগ করুন।

মার্কশিট আবেদন সেন্ড ব্যাক (Send Back) করলে কী করবেন?

আবেদন ভুল হলে বা কোনো কারণে কর্তৃপক্ষ তা গ্রহণ না করে পুনরায় আবেদনের জন্য ফেরত পাঠালে, তাকে সেন্ড ব্যাক (Send Back) বলা হয়। Send Back হলে যা করবেন:

  • অনলাইনে স্টুডেন্ট পোর্টালে লগইন করলে আবেদনের পাশে Send Back অপশনটি সবুজ হয়ে আছে দেখতে পাবেন।
  • এর ডানপাশে ইংরেজিতে সেন্ড ব্যাক করার কারণটি লেখা থাকবে।
  • আপনাকে সেই রিকোয়ারমেন্ট পূরণ করে ‘Re-Apply’ অপশনে ক্লিক করে আবেদনটি পুনরায় জমা দিতে হবে।

Re-Apply করলে আপনাকে নতুন করে কোনো টাকা জমা দিতে হয় না। সঠিক তথ্য দিয়ে আবেদন জমা দিলেই তা আবার গ্রহণ করা হবে।

অফলাইনের আবেদন কি সেন্ড ব্যাক (Send Back) করে?

হ্যাঁ, অফলাইন বা ম্যানুয়াল আবেদনও Send Back হতে পারে, তবে এর হার খুব কম। কারণ ম্যানুয়ালি জমা দেওয়ার সময় কর্তৃপক্ষ কাগজপত্র সঠিক থাকলেই কেবল আবেদন জমা নেয়।

  • ভেরিফাই করতে গিয়ে কোনো ত্রুটি দেখলে তারা সেন্ড ব্যাক করে, যাকে তাদের ভাষায় ‘আপত্তি’ বলা হয়।
  • অফলাইন আবেদনের আপত্তি বুঝতে হলে নির্ধারিত ডেলিভারি পাওয়ার তারিখে মানি রিসিট নিয়ে সরাসরি গাজীপুর কাউন্টারে যোগাযোগ করতে হবে।
  • সনদ না এলে সনদ শাখার ৪০১ নম্বর রুমে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

যদি আবেদনে কোনো আপত্তি থাকে, তবে তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন।

কাউন্টার থেকে মার্কশিট সংগ্রহের নিয়মাবলি

আপনার মার্কশিট প্রস্তুত হয়ে গেলে দ্রুত তা সংগ্রহ করে নেওয়া উত্তম। NU Marksheet Collection-এর জন্য আপনাকে সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট শাখায় যেতে হবে।

  • যাওয়ার আগে অবশ্যই টাকা জমার রশিদ (Money Receipt) ও মূল জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে যাবেন।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ওয়ানস্টপ সার্ভিস কাউন্টারে আপনার কোর্স অনুযায়ী নির্ধারিত ডেস্কে মানি রিসিট জমা দেবেন।
  • কর্তৃপক্ষ নম্বরপত্রটি আপনার কি না তা যাচাই করার জন্য কিছু প্রশ্ন করবে ও জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখবে।

ভেরিফিকেশন সফল হলে আপনাকে কাউন্টার থেকে নম্বরপত্র প্রদান করা হবে। মার্কশিট হাতে পেলে একটি খাতায় আপনার নাম, মোবাইল নম্বর, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে আপনার স্বাক্ষর দিয়ে সেটি নিয়ে আসতে পারবেন।

মার্কশিট তুলতে নিজে না যেতে পারলে কী করবেন?

যদি শিক্ষার্থী বিদেশে থাকেন বা গুরুতর অসুস্থতার কারণে নিজে উপস্থিত হতে না পারেন, তবে প্রতিনিধি দিয়ে মার্কশিট উত্তোলন করার সুযোগ রয়েছে। এর জন্য বিশেষ কিছু নিয়ম অনুসরণ করতে হবে:

  • যাকে পাঠাবেন, তাকে অবশ্যই আপনার পিতা, মাতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী হতে হবে; এর বাইরে কোনো আত্মীয় গ্রহণযোগ্য নয়।
  • তাদের সাথে একটি ক্ষমতা হস্তান্তরের দরখাস্ত Authorization Letter থাকতে হবে।
  • মানি রিসিট, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যিনি যাবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিতে হবে।

নির্ধারিত কাউন্টারে এসব ডকুমেন্ট নিয়ে গেলে যথাযথ যাচাইপূর্বক মার্কশিট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন।

NU থেকে মার্কশিট হাতে পাওয়ার পর কী করবেন?

মার্কশিট উত্তোলন করার পরই কাজ শেষ হয়ে যায় না। NU মার্কশিট উত্তোলনের নিয়ম মেনে নম্বরপত্রটি হাতে পাওয়ার পরপরই সব তথ্য নিখুঁতভাবে চেক করে নেওয়া আপনার প্রথম দায়িত্ব।

  • আপনার অন্যান্য ডকুমেন্ট অনুযায়ী আপনার নাম, পিতা-মাতার নাম, সেশন, সিজিপিএ (CGPA) বা বিভাগ ঠিকমতো প্রিন্ট হয়েছে কি না তা মিলিয়ে দেখুন।
  • যদি কোনো ছোটখাটো প্রিন্টিং মিস্টেক বা অসংগতি নজরে আসে, তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার আগেই সংশ্লিষ্ট শাখায় তা রিপোর্ট করুন।
  • কর্তৃপক্ষ যাচাইপূর্বক পুনরায় মার্কশিট প্রিন্ট করে সময় থাকলে ঐ দিনের মধ্যেই আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
  • পরবর্তীতে এই ভুল সংশোধনের জন্য নতুন করে আবেদন করতে গেলে আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে।
  • সাময়িক সনদ উত্তোলন করে না থাকলে সেটাও উত্তোলন করে ফেলুন, মার্কশিট ও সাময়িক সনদের আবেদন একসাথেই করা যায়, সাময়িক সনদ উত্তোলনের নিয়ম

সবকিছু ঠিক থাকলে সুন্দর করে একটি ফাইলে রেখে দিন প্রয়োজনে সত্যায়ন বা এপোস্টিল করে নিন। মূল সনদ উত্তোলন করতে চাইলে নিয়মাবলি দেখুন।

মার্কশিটে নামের ভুল থাকলে কী করবেন?

মার্কশিট হাতে পাওয়ার পর যদি দেখেন কোনো ভুল আছে, যা আগে খেয়াল করেননি, তখন তা সংশোধনের জন্য আলাদা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ভুলের ধরনের ওপর ভিত্তি করে যা করবেন:

  • যদি দেখেন রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড-এ ভুল আছে (যা নম্বরপত্রে চলে এসেছে), তবে আগে আপনাকে নাম সংশোধনের নিয়মাবলি অনুসরণ করে সব ঠিক করতে হবে।
  • আর যদি অন্যান্য সব ডকুমেন্ট ঠিক থাকে কিন্তু শুধু নম্বরপত্রে নাম বা পিতা-মাতার নাম ভুল আসে, তবে দ্রুত সব কাগজপত্র নিয়ে ব্যবস্থা নিতে হবে।
  • রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, নম্বরপত্র, সাময়িক বা মূল সনদের ফটোকপি নিয়ে দ্রুত সনদ শাখার ৪০১ নম্বর রুমে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে যেতে হবে।

তারপর আপনার সকল কাগজপত্র যাচাই করে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করে সঠিক সমাধান দেবেন এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা করবেন।

মার্কশিট উত্তোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

Posted on Google Google
Kawser Zaman (Koushik) profile picture
Kawser Zaman (Koushik)
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
খুবই দ্রুত এবং বিশ্বস্ত একটি সার্ভিস। জরুরি প্রয়োজনে যোগাযোগ করার পর খুব অল্প সময়ের মধ্যে সেবাটি নিশ্চিত করেছেন। কাজের মান এক কথায় অসাধারণ। যারা ঝামেলাহীন সার্ভিস চান, তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।
Posted on Google Google
Amrina Achol profile picture
Amrina Achol
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Alhamdulillah, they did amazing job . Finally I get my certificate without any hassel.
Posted on Google Google
Md. Didarul Islam profile picture
Md. Didarul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Good sevice for correction certificate
Posted on Google Google
Only Siam profile picture
Only Siam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Moi পেপার তুলেছি ভাইয়াকে দিয়ে।ভাইয়া খুবই সহযোগিতা করেছে।
Posted on Google Google
Saiful Islam profile picture
Saiful Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I’m very satisfied with the National University Certificate Correction Services. The entire process was smooth, professional, and hassle-free. They were very helpful, responsive, and handled the correction process with great care. The service was completed properly and within the expected time. Highly recommended for anyone looking for a reliable, professional, and trustworthy certificate correction service. Excellent service and great support!
Posted on Google Google
Md. Talibul Islam profile picture
Md. Talibul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Man With Commitment... Best & Fastest Service I Had From Anyone Ever...❣️
Posted on Google Google
Imrul Kayes profile picture
Imrul Kayes
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
"সম্প্রতি, আমি ইমন ভাইয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে চারটা কাগজের মায়ের নাম পরিবর্তন করেছি এবং ভাই যে সময় নিয়েছে সেই সময়ের মধ্যে আমাকে করে দিয়েছে এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল এবং আমার রিকোয়েস্টে কিছু টাকা আমার কাছে থেকে কম নিয়েছে । পুরো প্রক্রিয়াটি খুব সহজ ছিল, পরিবেশ ছিল গোছানো এবং ভাইয়া অনেক সহযোগিতাপূর্ণ ও সাহায্যকারী ছিলেন। সহজ প্রক্রিয়া এবং সঠিক নির্দেশনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।"
Posted on Google Google
DIPTO SAHA profile picture
DIPTO SAHA
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
তাদের অনেক ভালো সার্ভিস। আমার সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে করে দিয়েছে। তাদের কথায় ও কাজে মিল রয়েছে।
Posted on Google Google
Shafiqul Islam profile picture
Shafiqul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি ইমন ভাইকে NU help center এ খুব জটিল একটা কাজ করার জন্য দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, ইমন ভাই আমার কাজটি খুব যত্ন সহকারে করে দিয়েছেন , আমি ইমন ভাই এবং তার প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি
Posted on Google Google
shafeek ahmed profile picture
shafeek ahmed
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
NU HELP CENTER এ ,জনাব ইমন ভাইকে আমার ছোট ভাইয়ের একটা কাজ দিয়েছিলাম , উনারা অনেক বেশী আন্তরিকত , আমাদের কাজটা দ্রুত করে দিয়েছে nu help center এবং ইমন সাহেবের জন্য শুভকামনা

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে মেসেজ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কথা বলতে কল দিন

Call Now

Nu Help Center

আমাদের ফেসবুক পেজ

Facebook

Nu Help Center

ভিডিও গাইডলাইন দেখুন

YouTube