কোনো হেল্প দরকার? আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp
Skip to content
NU Certificate Name Correction Guide | National University সার্টিফিকেট নাম সংশোধনের সম্পূর্ণ নিয়মাবলি

National University Certificate Name Correction
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, নম্বরপত্রে নাম সংশোধনের সম্পূর্ণ নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে নিজ নাম, পিতা-মাতার নাম, বানান ভুল বা যেকোনো তথ্য সংশোধনের সম্পূর্ণ প্রক্রিয়া ও সঠিক গাইডলাইন নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। এখানে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশিট, সাময়িক সনদ, মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট সংশোধনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি, সোনালী সেবায় পেমেন্টের নিয়ম, সংশোধন-বিয়োজন এবং বোর্ড মিটিং সংক্রান্ত যাবতীয় তথ্য সহজে উপস্থাপন করা হয়েছে।

NU Name Correction বা তথ্য সংশোধন কী এবং কেন প্রয়োজন?

শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে সনদে নিজের নাম বা পিতা-মাতার নামের বানানে ভুল থাকা একটি বড় সমস্যা। পরবর্তীতে চাকরি, পাসপোর্ট তৈরি বা বিদেশে উচ্চশিক্ষার আবেদনে এই ভুলের কারণে নানা জটিলতার মুখোমুখি হতে হয়।

  • এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) সনদের তথ্যের সাথে মিল রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথিপত্র সংশোধন করতে হয়।
  • রেজিস্ট্রেশন কার্ড থেকে শুরু করে অনলাইনে ডাটা পর্যন্ত প্রতিটি ডকুমেন্টে নামের বানান হুবহু এক থাকা বাধ্যতামূলক।
  • যেকোনো ভুল নজরে আসার সাথে সাথেই সংশোধনের আবেদন করা বুদ্ধিমানের কাজ।

সঠিক নিয়ম মেনে আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুব সহজেই আপনার প্রয়োজনীয় কাগজপত্রের ভুল সংশোধন করিয়ে নেওয়া সম্ভব। বিস্তারিত নিয়মাবলি জানতে বাকি ধাপগুলো পড়তে থাকুন।

NU থেকে নাম সংশোধনের নিয়ম কী? কীভাবে নাম সংশোধন করতে হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজ নাম বা পিতা-মাতার নাম সংশোধনের প্রক্রিয়াটি অন্যান্য সকল কাজের চেয়ে সম্পূর্ণ আলাদা। কারণ এখানে চাইলেই আপনি সরাসরি সার্টিফিকেট বা মার্কশিট সংশোধন করতে পারবেন না, তাহলে কীভাবে নাম সংশোধন করতে হয়?

  • প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটে নাম সঠিক আছে কিনা। যদি না থাকে তবে আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তা সংশোধন করতে হবে।
  • তারপর আপনার কোর্স ও পাসের সাল অনুযায়ী অনলাইনে বা সরাসরি আবেদন শুরু করতে হবে।
  • প্রথমে রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের আবেদন করতে হবে তারপর রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হয়ে গেলে সেই কপি যুক্ত করে প্রবেশপত্র সংশোধন করতে হবে।
  • রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংশোধন হয়ে গেলে সেগুলো যুক্ত করে সার্টিফিকেট ও নম্বরপত্র সংশোধন করতে হবে। সব শেষে অনলাইন থেকে ডাটা বা তথ্য সংশোধন করতে হবে।

মূলত এটা একটা লম্বা প্রসেস চাইলেই দ্রুত সময়ে সংশোধন করা যায় না, একটা সংশোধন হলেই কেবল পরবর্তী ডকুমেন্ট সংশোধন করতে পারবেন। দ্রুত প্রয়োজন হলে আমাদের সহায়তা নিতে যোগাযোগ করুন

NU থেকে নাম ও তথ্য সংশোধনে কী কী কাগজপত্র লাগে?

অনলাইন বা অফলাইনে আবেদন করার পূর্বে আপনাকে কিছু অত্যাবশ্যকীয় ডকুমেন্ট প্রস্তুত করে রাখতে হবে। প্রতিটা আবেদনের জন্য আলাদা আলাদা আবেদন ফরম পূরণ করে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হয়।

  • প্রতিটা আবেদনের জন্য অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত নির্ধারিত আবেদনপত্র।
  • এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পাসের সনদের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, মার্কশিটের ও সার্টিফিকেটের ফটোকপি।
  • এফিডেভিট বা হলফনামা এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মূল কপি (যদি নাম পরিবর্তন বা বড় ধরনের সংযোজন-বিয়োজন থাকে)।
  • সঠিক জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার নামে ভুল থাকলে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র।

ধাপে ধাপে এই সমস্ত কাগজপত্রগুলো লাগবে এবং প্রতিটা ডকুমেন্ট সংশোধন হওয়ার পর সংশোধিত কপি তুলতে পূর্বের ভুল মূল কপিগুলো জমা দিতে হবে। কোনো ডকুমেন্ট না থাকলে কীভাবে করতে হবে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

রেজিস্ট্রেশন কার্ড সংশোধন (Registration Card Correction) করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো তথ্য সংশোধনের প্রথম ও প্রধান ধাপ হলো রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা। এটি সংশোধন না হওয়া পর্যন্ত অন্য কোনো ডকুমেন্ট সংশোধনের আবেদন করা যায় না।

  • প্রথমে রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে।
  • তারপর আপনার পাসের সাল বা সেশন অনুযায়ী অনলাইনে বা সরাসরি আবেদন করতে হবে।
  • আবেদন শেষে অনলাইনে বা সরাসরি ব্যাংকে টাকা জমা দিতে হবে।
  • এরপর কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করে অনুমোদন দিলে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হয়ে যাবে।

সংশোধন হওয়ার পর সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড আপনার কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ড সংশোধন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত নিয়মাবলি দেখুন।

প্রবেশপত্র বা এডমিট কার্ড সংশোধন (Admit Card Correction) করার নিয়ম

পরীক্ষা চলাকালীন বা ফলাফলের পর বা যদি দেখেন প্রবেশপত্রে (Admit Card) নাম ভুল এসেছে, তবে তা দ্রুত সংশোধন করিয়ে নেওয়া জরুরি। সাধারণত রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হলে এডমিট কার্ডের ভুলও সংশোধন করা যাবে।

  • যদি রেজিস্ট্রেশন কার্ডে নাম সঠিক থাকে কিন্তু কেবল এডমিট কার্ডে ভুল আসে, তবে পোর্টালে এডমিট কার্ড সংশোধনের আবেদন করতে পারেন বা NU তে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন।
  • NU Registration Card Corrected Copy হাতে পাওয়ার পর সেই কপি যুক্ত করে প্রবেশপত্র সংশোধনের আবেদন করতে পারবেন।
  • প্রবেশপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে আবেদন করতে হবে।
  • আবেদন করার পর নির্ধারিত ফি জমা দেওয়ার পর কর্তৃপক্ষ যাচাই পূর্বক Admit Correction করে দিবে।

NU Admit Card Correction হওয়ার পর আপনি আপনার কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে Corrected Admit Card Copy তুলতে পারবেন। প্রবেশপত্র সংশোধন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত নিয়মাবলি দেখুন।

সাময়িক সনদ বা প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate Correction) সংশোধন

পাস করার পর কলেজ থেকে প্রাপ্ত Provisional Certificate-এ কোনো বানান ভুল থাকলে সেটি সংশোধন করা অত্যন্ত জরুরি, কারণ ভুল সনদ কোথাও ব্যবহারযোগ্য নয়।

  • NU Provisional Certificate Correction করতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংশোধন করে সেগুলোর সংশোধিত কপি সংগ্রহ করতে হবে।
  • তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সঠিক নামযুক্ত কপি, এগুলো সংশোধন করলে বোর্ড কারেকশন লেটার, সঠিক জাতীয় পরিচয়পত্র যুক্ত করতে হবে।
  • পিতা-মাতার নামে ভুল থাকলে তাদের NID কপিও যুক্ত করতে হবে। এবং আপনার কলেজে বর্তমান অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র তো লাগবেই।

সকল ডকুমেন্ট রেডি করে আপনাকে অনলাইনে বা সরাসরি (ম্যানুয়াল ভাবে) আবেদন করতে হবে। কারা অনলাইনে আবেদন করবেন কারা সরাসরি করবেন বিস্তারিত জানতে নিচের ধাপগুলো পড়ুন।

সাময়িক সনদ সংশোধনের জন্য কারা অনলাইনে ও কারা অফলাইনে আবেদন করবেন?

অনলাইনে বা অফলাইনে যেখানেই আবেদন করুন না কেন, প্রয়োজনীয় সব ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। আপনার পাসের সালের ওপর ভিত্তি করে আবেদনের মাধ্যম নির্ধারিত হবে:

  • অনলাইন আবেদন (Online Application): ডিগ্রি (১৯৯৮ সাল থেকে পরবর্তী), অনার্স (১৯৯৯ সাল থেকে পরবর্তী), মাস্টার্স (২০০০ সাল থেকে পরবর্তী) এবং বিএড (২০০৫ সাল থেকে পরবর্তী) ব্যাচের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবেন।
  • অফলাইন আবেদন (Offline Application): ডিগ্রি (১৯৯৭ সাল বা তার আগে), অনার্স (১৯৯৮ সাল বা তার আগে), মাস্টার্স (১৯৯৯ সাল বা তার আগে) এবং বিএড (২০০৪ সাল বা তার আগে) ব্যাচের শিক্ষার্থীরা সরাসরি গাজীপুর গিয়ে ম্যানুয়ালি সংশোধনের আবেদন করবেন।

সঠিকভাবে আবেদন করার পর নির্ধারিত ফি জমা দিতে হবে, নামের ভুল সংশোধনের আবেদন অনলাইনে বা অফলাইনে কীভাবে করতে হয় কীভাবে টাকা জমা দিতে হয় বিস্তারিত জানতে নিচের অংশগুলো পড়ুন আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন।

NU Certificate Correction Online Application করার পদ্ধতি

National University Online Correction Service ব্যবহার করে ঘরে বসেই NU Provisional Certificate Correction Online Application সম্পন্ন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করবেন:

  • প্রথমে সব প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে প্রতিটি ফাইল ২ মেগাবাইটের (2MB) নিচে রেখে PDF ফরম্যাটে সেভ করবেন।
  • এরপর NU Student Portal-এ প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
  • মেনু থেকে ‘Examination Service’ অপশনে গিয়ে Provisional Certificate (Correction) সার্ভিসটি সিলেক্ট করবেন।
  • যদি পূর্বে মূল সনদ তুলে থাকেন তাহলে মূল সনদ সংশোধন আবেদন করতে হবে, সেক্ষেত্রে একইভাবে Certificate Original (Correction) সার্ভিসটি সিলেক্ট করবেন।
  • তারপর পরবর্তী পেজে একটি আবেদন ফরম দেখতে পারবেন, আবেদন ফরমে আপনার সঠিক নামগুলো দিয়ে লাল (⁕) মার্ক করা ঘরগুলো সঠিকভাবে পূরণ করবেন।
  • তারপর ফাইল আপলোড অপশনে গিয়ে সব স্ক্যান করা ডকুমেন্ট একসাথে মার্জ করা একটি PDF (2MB এর নিচে) ফাইল ‘Choose File’ বাটনে ক্লিক করে আপলোড করবেন (চাইলে আলাদা আলাদা ফাইলও আপলোড করতে পারেন)।
  • ‘Preview’ বাটনে ক্লিক করে সব তথ্য যাচাই করে নেবেন এবং ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দেবেন।

আবেদন সফলভাবে সাবমিট করার পর আপনাকে পরবর্তী ধাপে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

NU Certificate Correction Application Fee কত ও কীভাবে অনলাইনে জমা দিতে হয়?

সাময়িক সনদ হোক বা মূল সনদ হোক সংশোধনের ফি একই, বর্তমানে NU Certificate Correction Fee হলো ৭০০/- টাকা। অনলাইনে ফি জমা দেওয়ার পদ্ধতি নিচে দেওয়া হলো:

  • ফরম পূরণের শেষ ধাপে পেমেন্ট করার জন্য আবেদনের পাশে ‘Payslip or Payment’ অপশন দেখতে পাবেন।
  • অপশনে ক্লিক করলে দুটি মাধ্যম দেখাবে: ‘Download Payslip’ এবং ‘Online Payment’।
  • মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে ‘Online Payment’ সিলেক্ট করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন।
  • পেমেন্ট সফল হওয়ার কিছুক্ষণ পর আবেদনের পাশে ‘Money Receipt’ অপশন পাবেন; এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন।
  • বিশেষ দ্রষ্টব্য: সরকারি ছুটির দিনে এবং রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে পেমেন্ট করলে সার্ভারে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

মানি রিসিটটি সুরক্ষিত রাখবেন, কারণ NU Certificate Corrected Copy সংগ্রহের দিনে এই মানি রিসিট ছাড়া সনদ হস্তান্তর করা হয় না。

পুরাতন ব্যাচ বা অফলাইনে সার্টিফিকেট সংশোধনের আবেদন করার পদ্ধতি

যাদের পাসের সাল অনেক পুরোনো অথবা অনলাইনে ডেটাবেস আপডেট নেই, তারা অফলাইনে Manual Certificate Correction Application করবেন। অফলাইন আবেদনের ক্ষেত্রে যা করবেন:

  • উপরে উল্লেখিত সব প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট করে একসাথে পিন-আপ করবেন।
  • সরাসরি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সনদ শাখার ৪ তলায় ৪০১ নম্বর রুমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান স্যারের কাছে জমা দেবেন।
  • তিনি নথিপত্র যাচাই করে অনুমোদন দিলে আবেদনপত্রটি নিয়ে নিচতলার কাউন্টারে যাবেন।
  • কাউন্টার থেকে ব্যাংক চালানের ফরম নিয়ে সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ৭০০/- টাকা ফি জমা দিয়ে পরিশোধিত রিসিট নেবেন।
  • চালানের ‘Student Part’ নিজের কাছে রেখে বাকি অংশ আবেদনের সাথে পিন-আপ করে পুনরায় ৪০১ নম্বর রুমে জমা দিয়ে আসবেন।

জমা দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে সম্ভাব্য ডেলিভারি তারিখ জানাবেন, তা নোট করে রাখবেন। তারিখ অনুযায়ী সংশোধন হলে গাজীপুর গিয়ে সংশোধিত কপি আনতে পারবেন।

NU Marksheet Correction বা নম্বরপত্র সংশোধন প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডে ভুল থাকে সেই ভুল আপনার সমস্ত ডকুমেন্টে চলে আসে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সকল ডকুমেন্ট সংশোধন করতে হয়। তারই ধারাবাহিকতায় নম্বরপত্র বা মার্কশিটও সংশোধন করতে হয়।

  • মার্কশিট সংশোধনের নিয়ম সার্টিফিকেটের মতো একই এবং একই ডকুমেন্ট যেমন: সংশোধিত রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের কপি, SSC & HSC সার্টিফিকেট কপি, বোর্ড লেটার (যদি থাকে), ভুল নামের নম্বরপত্রের কপি, সঠিক জাতীয় পরিচয়পত্র ও অধ্যক্ষের সুপারিশ সহ আবেদন পত্র লাগবে।
  • এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে অনলাইনে আবেদনের ক্ষেত্রে Marksheet (Correction) সার্ভিসটি নির্বাচন করতে হবে। তারপর অনলাইনে আগের নিয়মেই ৭০০/- টাকা জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করে রাখবেন।
  • যদি পুরাতন সেশন হয় তাহলে সার্টিফিকেট সংশোধনের নিয়মেই প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন সাবমিট করে ব্যাংকে নির্ধারিত ফি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদন যথাযথ যাচাই করে নতুন সংশোধিত মার্কশিট ইস্যু করবে। মনে রাখবেন যারা 2022 সাল বা তারপরে পাস করেছেন তাদের কিন্তু অনলাইনে মার্কশিট নয় ট্রান্সক্রিপ্ট সংশোধনের আবেদন করতে হবে।

NU Transcript Correction Online Application কীভাবে করতে হয়?

যদি আপনি ২০২২ সালে বা তার পরে পাস করে থাকেন তাহলে আপনি নম্বরপত্র কারেকশন হিসেবে অনলাইনে ভুলভাবে আবেদন করলে আপনার আবেদন বাতিল হতে পারে ও জমাকৃত টাকা বাতিল হবে।

  • ২০২২ সাল বা তার পরে পাস করলে অনলাইনে নম্বরপত্র সংশোধনের জন্য Transcript (Correction) সার্ভিসটি নির্বাচন করতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট সংশোধন করতে উপরোক্ত সকল ডকুমেন্ট লাগবে সাথে ভুল নামযুক্ত ট্রান্সক্রিপ্টের কপি যুক্ত করতে হবে।
  • National University Transcript Correction Application করার পর আপনাকে নির্ধারিত ফি ৭০০/- টাকা অনলাইনে পূর্বের নিয়মেই জমা দিতে হবে।

টাকা জমা দেওয়ার পর মানি রিসিট সংগ্রহ করে রাখতে হবে কারণ ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে মানি রিসিট ও পূর্বের ভুল নামযুক্ত ট্রান্সক্রিপ্টের মূল কপি জমা দিতে হবে। আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন

যদি সার্টিফিকেট বা নম্বরপত্র হারিয়ে যায় বা উত্তোলন না করে থাকলে কীভাবে সংশোধন করতে হয়?

যদি আপনার সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি হারিয়ে যায় কিন্তু সেগুলোর স্ক্যান বা ফটোকপি থাকে তাহলে সংশোধনের আবেদন করতে পারবেন।

  • অনলাইনে বা সরাসরি আবেদনের ক্ষেত্রে শুধু ফটোকপি থাকলেও সংশোধনের আবেদন করা যাবে।
  • কিন্তু সংশোধন হওয়ার পর সংশোধিত কপি উত্তোলন করতে আপনার ভুল নামযুক্ত ডকুমেন্টের মূল কপি জমা দিয়ে সংশোধিত কপি তুলতে হবে।
  • সে ক্ষেত্রে আপনাকে প্রথমে ভুল নামযুক্ত কপিগুলো (দ্বি-নকল/Duplicate) তুলতে হবে। হারানো ডকুমেন্ট উত্তোলনের নিয়মাবলি
  • যদি এখনো সাময়িক সনদ উত্তোলন করে না থাকেন তাহলে সেগুলো আগে উত্তোলন করতে হবে। সাময়িক সনদ উত্তোলনের নিয়মাবলি।

ফটোকপি দিয়ে কাউন্টার থেকে সংশোধিত কপি উত্তোলন করা যায় না, হারানো কপি উত্তোলন নিয়মাবলি দেখুন অথবা আমাদের সহায়তা লাগলে যোগাযোগ করুন

NU থেকে সার্টিফিকেট ও নম্বরপত্র সংশোধন হতে কতদিন লাগে?

এতক্ষণ তো আবেদনের নিয়ম ও কীভাবে করতে হয় বিস্তারিত জানলেন কিন্তু অনেকেই জানতে চান আবেদন করার পর NU Certificate & Marksheet Correction হতে কত দিন লাগে?

  • সংশোধনের নিয়ম অনুযায়ী সঠিক কাগজপত্র যুক্ত করে সঠিকভাবে আবেদন করলে কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করে দেখবেন।
  • যাচাই শেষে কর্তৃপক্ষের কাছে আবেদন গ্রহণযোগ্য মনে হলে তারা অনুমোদন দিবে, অনুমোদন শেষে সনদ প্রিন্ট হবে।
  • এই সংশোধন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে আপনার ভুলের ধরন ও কোর্স অনুযায়ী সময় ২০-৩০ দিন লাগতে পারে এবং পুরাতন সেশন ও প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ১-৩ মাস পর্যন্ত লাগতে পারে।
  • মূল সনদ সংশোধনের ক্ষেত্রে যেহেতু মূল সনদে ভিসি স্যারের স্বাক্ষর লাগে তাই সময় কিছুটা বেশি লাগতে পারে। সংশোধন হওয়ার পর কাউন্টারে আসতে কিছুটা সময় লাগে।

সাধারণত সাময়িক সনদ, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট সংশোধন হওয়ার পর ১-২ দিন পর কাউন্টারে চলে আসে, কাউন্টারে আসলে আপনি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন

NU Certificate Correction Application Send Back করলে কী করবেন?

আবেদনে তথ্য ভুল থাকলে বা ফাইল অস্পষ্ট হলে, বা প্রয়োজনীয় ফাইল আপলোড না করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনটি ফেরত পাঠায়, যাকে Send Back বলা হয়। Send Back হলে নিচের পদক্ষেপ নেবেন:

  • NU Student Portal-এ লগইন করলে আবেদনের পাশে ‘Send Back’ অপশনটি সবুজ রঙে দেখতে পাবেন।
  • ডানপাশে ইংরেজিতে সেন্ড ব্যাক করার নির্দিষ্ট কারণ বা রিকোয়ারমেন্ট উল্লেখ থাকবে।
  • উল্লিখিত ভুলটি সংশোধন করে বা সঠিক ফাইল সংযুক্ত করে ‘Re-Apply’ বাটনে ক্লিক করে পুনরায় সাবমিট করবেন।
  • Re-Apply করার জন্য আপনাকে নতুন করে কোনো ফি জমা দিতে হবে না।

ভুলগুলো সংশোধন করে পুনরায় সাবমিট করলেই আবেদনটি আবার প্রসেসিংয়ে চলে যাবে। আমাদের সহায়তা পেতে বা আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন

সার্টিফিকেট সংশোধনের অফলাইনের আবেদন কি Send Back করে?

ম্যানুয়াল বা অফলাইন আবেদনের ক্ষেত্রেও সেন্ড ব্যাক হতে পারে, যাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘আপত্তি’ বলে থাকে। অফলাইন আবেদনের ক্ষেত্রে করণীয়:

  • ম্যানুয়াল আবেদন জমা দেওয়ার সময়েই প্রাথমিক যাচাই করা হয়, তাই আপত্তি আসার হার খুবই কম।
  • তবে অভ্যন্তরীণ ভেরিফিকেশনে কোনো কাগজপত্রে ত্রুটি থাকলে সনদে আপত্তি দেওয়া হয়।
  • অফলাইন আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখার সুযোগ নেই, তাই সম্ভাব্য ডেলিভারির তারিখে মানি রিসিট নিয়ে সরাসরি গাজীপুর কাউন্টারে যোগাযোগ করবেন।
  • সনদ প্রস্তুত না হলে সনদ শাখার ৪০৮/৪০৬ নম্বর রুমে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা জানবেন এবং নির্দেশনামতো সংশোধন করবেন।

আপনার আবেদনে কোনো ঝামেলা হয়েছে কিনা বা সেন্ডব্যাক করেছে কিনা ও যেকোনো ধরনের দাপ্তরিক জটিলতায় দিকনির্দেশনা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

কাউন্টার থেকে সংশোধিত সার্টিফিকেট বা নম্বরপত্র সংগ্রহের নিয়মাবলি

National University Certificate Correction প্রস্তুত হয়ে গেলে সশরীরে উপস্থিত হয়ে সনদ সংগ্রহ করা উত্তম। Certificate, Marksheet সংগ্রহের সময় যে নিয়মগুলো মানতে হবে:

  • Corrected Certificate Transcript সংগ্রহের জন্য ব্যাংক চালানের কপি (Money Receipt), ভুল সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং মূল NID কার্ড সাথে নিয়ে গাজীপুর মেইন ক্যাম্পাসে যেতে হবে।
  • ক্যাম্পাসে পৌঁছে One Stop Service কাউন্টারে আপনার কোর্স অনুযায়ী নির্দিষ্ট কাউন্টারে ডকুমেন্টস জমা দেবেন।
  • দায়িত্বরত কর্মকর্তা আপনার পরিচয় ও তথ্য ভেরিফিকেশন করার জন্য কিছু প্রশ্ন করতে পারেন।
  • তথ্য সঠিক থাকলে আপনাকে একটি খাতায় নাম, মোবাইল নম্বর, রোল, রেজিস্ট্রেশন নম্বর ও গ্রহণের ধরন লিখে স্বাক্ষর করতে বলা হবে।
  • স্বাক্ষর সম্পন্ন করে আপনি কাউন্টার থেকে সংশোধিত কপিগুলো বুঝে নিয়ে আসতে পারবেন।

সংশোধিত কপিগুলো হাতে পাওয়ার পর তা ভাঁজ না করে ফাইল কাভারে যত্ন সহকারে রাখবেন।

নিজে না যেতে পারলে কীভাবে প্রতিনিধি দিয়ে সনদ তুলবেন?

শিক্ষার্থী বিদেশে অবস্থান করলে বা চাকরির কারণে বা অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলে Authorized Representative-এর মাধ্যমে ডকুমেন্টগুলো তোলা যায়। তবে এর জন্য কিছু শর্ত প্রযোজ্য:

  • প্রতিনিধি হিসেবে কেবল শিক্ষার্থীর পিতা, মাতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী উপস্থিত হতে পারবেন; অন্য কোনো আত্মীয় গ্রহণযোগ্য নয়।
  • প্রতিনিধিকে অবশ্যই একটি স্বাক্ষরযুক্ত Authorization Letter (ক্ষমতা হস্তান্তরের দরখাস্ত) সাথে আনতে হবে।
  • মূল Money Receipt, পুরাতন ভুল সনদ ও নম্বরপত্রের মূল কপিগুলো, শিক্ষার্থীর NID-এর ফটোকপি এবং প্রতিনিধির মূল NID ও ফটোকপি জমা দিতে হবে।
  • কাউন্টারে প্রাথমিক ভেরিফিকেশন সফল হলে প্রতিনিধিকে সনদ প্রদান করা হবে।

গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাউন্টার থেকে প্রতিনিধির মাধ্যমে সনদ তোলার প্রক্রিয়া ও দরখাস্তের ফরম্যাট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

সংশোধিত কপি হাতে পাওয়ার পর কী করবেন?

NU থেকে সার্টিফিকেট ও নম্বরপত্র সংশোধন হওয়ার পর সংশোধিত কপি হাতে পাওয়ার পরপরই সব তথ্য নিখুঁতভাবে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনদ হাতে পাওয়ার পর নিচের বিষয়গুলো মিলিয়ে নেবেন:

  • আপনার নাম, পিতা-মাতার নাম, সেশন, রোল, রেজিস্ট্রেশন নম্বর, সিজিপিএ (CGPA) বা বিভাগ সঠিক আছে কি না।
  • কোনো প্রিন্টিং ভুল বা নাম যদি সঠিকভাবে সংশোধন না হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার আগেই ৪০১ নম্বর রুমে রিপোর্ট করবেন।
  • তাৎক্ষণিক জানালে কর্তৃপক্ষ যাচাই পূর্বক একই দিনে নতুন সনদ প্রিন্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
  • সব তথ্য ঠিক থাকলে সনদটি ভালো কোয়ালিটিতে স্ক্যান করে ক্লাউড ড্রাইভে সেভ রাখবেন। মূল সনদ উত্তোলন করে না থাকলে উত্তোলন করে ফেলুন, মূল সনদ উত্তোলনের নিয়মাবলি।
  • আপনার যদি ট্রান্সক্রিপ্ট উত্তোলন করা না থাকে উত্তোলন করে ফেলুন, ট্রান্সক্রিপ্টও খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সক্রিপ্ট উত্তোলনের নিয়মাবলি

গুরুত্বপূর্ণ: অনেকেই সার্টিফিকেট নম্বরপত্র সংশোধন হওয়ার পর সেগুলো তুলে নিয়ে যান কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা সম্পন্ন করেন না। সেটা হলো অনলাইন থেকে ভুল নাম সংশোধন করা। সংশোধিত সকল ডকুমেন্ট হাতে পাওয়ার পর অনলাইন থেকে অবশ্যই নাম সংশোধন করতে হবে।

অনলাইন থেকে নাম সংশোধন NU Online Name Correction কীভাবে করতে হয়?

NU থেকে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, সার্টিফিকেট ও নম্বরপত্র সংশোধন হওয়ার পর এই অনলাইন থেকেও ডাটা সংশোধন না করলে যদি কখনো পরবর্তীতে কোনো ডকুমেন্ট উত্তোলন করেন তাহলে সেটা ভুল নামেই আসবে। আবার অনলাইনে সবসময় ভুল নাম দেখাবে।

  • অনলাইন থেকে ডাটা বা নাম সংশোধন করতে প্রথমে আপনার সমস্ত সংশোধিত কপি উত্তোলন করতে হবে যেমন: সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, সার্টিফিকেট ও নম্বরপত্র।
  • তারপর অধ্যক্ষের সুপারিশ সহ রেজিস্ট্রার-জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর একটি দরখাস্ত নিয়ে সংশোধিত কপিগুলোর ফটোকপি সহ একসাথে পিন আপ করতে হবে।
  • ডকুমেন্টগুলো সংগ্রহ করা হয়ে গেলে সেগুলো নিয়ে আপনাকে চলে আসতে হবে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এখানে এসে উক্ত পিনআপ করা ফাইলটি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার (কাউন্টারে) অথবা সনদ শাখার ৪০১ নম্বর রুমে জমা দিতে হবে।

সঠিকভাবে আবেদন জমা দেওয়ার পর কর্তৃপক্ষ যাচাই পূর্বক ৭ দিনের মধ্যে অনলাইন থেকে আপনার নাম সংশোধন করে দিবে। মনে রাখবেন অনলাইন থেকে নাম সংশোধন না হওয়া পর্যন্ত নতুন করে কোনো ডকুমেন্টের উত্তোলনের আবেদন করবেন না। আমাদের সহায়তা পেতে যোগাযোগ করুন।

নাম সংশোধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে স্টার্ন। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

Posted on Google Google
Kawser Zaman (Koushik) profile picture
Kawser Zaman (Koushik)
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
খুবই দ্রুত এবং বিশ্বস্ত একটি সার্ভিস। জরুরি প্রয়োজনে যোগাযোগ করার পর খুব অল্প সময়ের মধ্যে সেবাটি নিশ্চিত করেছেন। কাজের মান এক কথায় অসাধারণ। যারা ঝামেলাহীন সার্ভিস চান, তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।
Posted on Google Google
Amrina Achol profile picture
Amrina Achol
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Alhamdulillah, they did amazing job . Finally I get my certificate without any hassel.
Posted on Google Google
Md. Didarul Islam profile picture
Md. Didarul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Good sevice for correction certificate
Posted on Google Google
Only Siam profile picture
Only Siam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Moi পেপার তুলেছি ভাইয়াকে দিয়ে।ভাইয়া খুবই সহযোগিতা করেছে।
Posted on Google Google
Saiful Islam profile picture
Saiful Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I’m very satisfied with the National University Certificate Correction Services. The entire process was smooth, professional, and hassle-free. They were very helpful, responsive, and handled the correction process with great care. The service was completed properly and within the expected time. Highly recommended for anyone looking for a reliable, professional, and trustworthy certificate correction service. Excellent service and great support!
Posted on Google Google
Md. Talibul Islam profile picture
Md. Talibul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Man With Commitment... Best & Fastest Service I Had From Anyone Ever...❣️
Posted on Google Google
Imrul Kayes profile picture
Imrul Kayes
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
"সম্প্রতি, আমি ইমন ভাইয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে চারটা কাগজের মায়ের নাম পরিবর্তন করেছি এবং ভাই যে সময় নিয়েছে সেই সময়ের মধ্যে আমাকে করে দিয়েছে এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল এবং আমার রিকোয়েস্টে কিছু টাকা আমার কাছে থেকে কম নিয়েছে । পুরো প্রক্রিয়াটি খুব সহজ ছিল, পরিবেশ ছিল গোছানো এবং ভাইয়া অনেক সহযোগিতাপূর্ণ ও সাহায্যকারী ছিলেন। সহজ প্রক্রিয়া এবং সঠিক নির্দেশনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।"
Posted on Google Google
DIPTO SAHA profile picture
DIPTO SAHA
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
তাদের অনেক ভালো সার্ভিস। আমার সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে করে দিয়েছে। তাদের কথায় ও কাজে মিল রয়েছে।
Posted on Google Google
Shafiqul Islam profile picture
Shafiqul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি ইমন ভাইকে NU help center এ খুব জটিল একটা কাজ করার জন্য দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, ইমন ভাই আমার কাজটি খুব যত্ন সহকারে করে দিয়েছেন , আমি ইমন ভাই এবং তার প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি
Posted on Google Google
shafeek ahmed profile picture
shafeek ahmed
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
NU HELP CENTER এ ,জনাব ইমন ভাইকে আমার ছোট ভাইয়ের একটা কাজ দিয়েছিলাম , উনারা অনেক বেশী আন্তরিকত , আমাদের কাজটা দ্রুত করে দিয়েছে nu help center এবং ইমন সাহেবের জন্য শুভকামনা

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে মেসেজ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কথা বলতে কল দিন

Call Now

Nu Help Center

আমাদের গ্রপে জয়েন করুন

Facebook

Nu Help Center

ভিডিও গাইডলাইন দেখুন

YouTube